দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরের দেশ পাপুয়া নিউগিনিতে দুই গোত্রের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
স্থানীয় পুলিশ আজ সোমবার জানিয়েছে, গতকাল রোববার এই সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত দুই গোত্রের মধ্যে এই সংঘর্ষ ঘটে। পুলিশ আরও জানিয়েছে, পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের এনগা প্রদেশের হাইল্যান্ডে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।
পাপুয়া নিউগিনির পুলিশ বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা জর্জ কাকাস বলেন, ‘এনগাতে আমি যে গণহত্যা দেখেছি তা এখন পর্যন্ত এই প্রদেশের সবচেয়ে বড় গণহত্যা। সম্ভব পুরো পার্বত্য পাপুয়া নিউগিনিতেই এই হত্যাকাণ্ড একটি বড় ঘটনা।’
পাপুয়া নিউগিনিতে এখনো অন্তত কয়েক শ গোত্র আছে। এসব গোত্রের অধিকাংশই অন্যদের প্রতি সহনশীল নয় এবং এসব গোত্র সাধারণত দুর্গম পার্বত্য এলাকায় বাস করে। পুলিশ আরও জানিয়েছে, তাদের অনুমান—গত বছর এনগায় সংঘর্ষের ঘটনায় ৬০ জনের মৃত্যু হয়েছিল। সম্ভব সেই সংঘর্ষে জড়িত একটি গোষ্ঠী গতকালের সংঘর্ষেও জড়িত ছিল।
এদিকে, এই সংঘর্ষের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ‘পাপুয়া নিউগিনি থেকে এমন সংবাদ পাওয়াটা খুবই হতাশাজনক। পাপুয়া নিউগিনির নিরাপত্তার জন্য আমরা যথেষ্ট সহায়তা দিচ্ছি, বিশেষ করে পুলিশ অফিসারদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি আমরা।’

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৫ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৯ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১০ ঘণ্টা আগে