আগামী ৫০ দিনের মধ্যেই সংবিধান অনুসারে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক পদাধিকারীদের নিয়ে গঠিত অভিভাবক পরিষদ—যা ফারসি ভাষায় শুরায়ে নিগাহবন নামে পরিচিত এই সিদ্ধান্ত নিয়েছে। অভিভাবক পরিষদের মুখপাত্র বিষয়টি জানিয়েছেন। এ ছাড়া, বর্তমান প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অভিভাবক পরিষদের মুখপাত্র হাদি তাহান নাজিফ জানিয়েছেন, খুব শিগগির ইরানের পার্লামেন্টের স্পিকার, বিচার বিভাগের প্রধান এবং পরিষদের অন্যান্য সদস্য মিলে নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবেন।
হাদি তাহান নাজিফ জানিয়েছেন, ইরানের সংবিধান অনুসারে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির অনুমোদনের পর প্রথম ভাইস প্রেসিডেন্ট সরকারের ক্ষমতা গ্রহণ করবেন। তিনি আরও জানান, ইরানের পার্লামেন্টের স্পিকার, বিচার বিভাগের প্রধান ও অন্য কর্মকর্তাদের নিয়ে একটি কাউন্সিল গঠন করা হবে যাঁরা পরবর্তী ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।
এর আগে, আজ সোমবার সকালে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে ইব্রাহিম রাইসি ও আমির আবদুল্লাহিয়ানের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। তার আগে, গতকাল রোববার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে পাহাড়ি এলাকায় বৈরী আবহাওয়ার মধ্যে অবতরণের সময় আছড়ে পড়ে হেলিকপ্টারটি। ওই হেলিকপ্টারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি, তাবরিজের জুমার নামাজের খতিব হোজ্জাতোলেস্লাম আল হাশেম এবং আরও কয়েকজন আরোহী ছিলেন।
এদিকে, ইরানের প্রেসিডেন্ট নিহত হওয়ায় দেশটিতে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছে। আর তা কাটিয়ে উঠতেই দেশটির প্রেসিডেন্ট হিসেবে অন্তর্বর্তী দায়িত্ব নেবেন প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার। ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি সংবিধান অনুসারে কোনো কারণে মেয়াদ শেষ হওয়ার আগে দেশটির সরকারপ্রধান তথা প্রেসিডেন্টের পদ শূন্য হলে সেই পদে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন প্রথম ভাইস প্রেসিডেন্ট। মোহাম্মদ মুখবার বর্তমানে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
তবে মুখবারের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুমোদন লাগবে। ইরানের সংবিধান অনুসারে মোহাম্মদ মুখবার আগামী ৫০ দিন দায়িত্ব পালন করতে পারবেন এবং এই সময়ের মধ্যেই নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদ পূর্ণ করতে পারেননি। তিনি ২০২১ সালে অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৬২ শতাংশ ভোট পেয়ে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। তাঁর শাসনামলে চীন, রাশিয়া, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কোন্নয়ন করে তেহরান। ইসরায়েলে আলোচিত ইরানি হামলার সময়ও প্রেসিডেন্ট ছিলেন তিনি।

হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় একটি কনটেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে। গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বুধবার সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১৩ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
১৫ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
১৫ ঘণ্টা আগে