
মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরান ও লেবাননের উপর্যুপরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় গতকাল মঙ্গলবার নির্ঘুম রাত কাটিয়েছে লাখ লাখ ইসরায়েলি নাগরিক। সাইরেনের শব্দে বারবার ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে ছুটতে হয়েছে সাধারণ মানুষকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রাণ বাঁচাতে বাঙ্কারে পৌঁছানোর মতো পর্যাপ্ত সময়ও অনেকে পাচ্ছেন না।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলের অত্যাধুনিক রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার আগাম সতর্কতা পাওয়ার সক্ষমতা কমে গেছে। ইরান এবার বিশেষ ধরনের ‘ফ্র্যাগমেন্টেড ওয়ারহেড’যুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যা বিস্ফোরণের সময় অসংখ্য ছোট ছোট টুকরায় বিভক্ত হয়ে ব্যাপক ধ্বংসলীলা চালায়। এ ছাড়া হিজবুল্লাহর হাতে আসা নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র জেরুজালেমের নিকটবর্তী বেইত শেমেসের মতো সামরিক ঘাঁটিতে আঘাত হানায় ইসরায়েলি জনগণের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
শুধু ইরান নয়, লেবানন সীমান্ত থেকেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হানা অব্যাহত রয়েছে। অনেক ক্ষেত্রে ড্রোন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে দেশের অনেকটা গভীরে ঢুকে পড়ছে। রাতভর অন্তত ছয়টি বড় আকারের ক্ষেপণাস্ত্র সরাসরি ইরান থেকে ছোড়া হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে আজ ভোরের আলো ফোটার আগেই লেবাননের রাজধানী বৈরুত কেঁপে উঠেছে ভয়াবহ বিস্ফোরণে। একটি জনবহুল আবাসিক বহুতল ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ধারণা করা হচ্ছে, এটি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে চালানো ‘টার্গেটেড অ্যাসাসিনেশন’ বা পরিকল্পিত হত্যাকাণ্ড। হামলার পর ভবনটির বাসিন্দাদের রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আশ্চর্যের বিষয় হলো, আক্রান্ত এলাকাটি হিজবুল্লাহর আস্তানা হিসেবে পরিচিত নয়, বরং এটি একটি সাধারণ আবাসিক এলাকা।
সংঘাতের তীব্রতা এতটা বেড়েছে যে সাধারণ মানুষের মধ্যে এখন গভীর আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের মতে, এখন কোনো সুনির্দিষ্ট ফ্রন্ট লাইন নেই, কোনো জায়গাই আর নিরাপদ নয়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া কান্না আর নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষের হাহাকারে সীমান্ত এলাকাগুলো বিভীষিকাময় হয়ে উঠেছে।

গত বছর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এই কৌশলগত দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির পূর্ণাঙ্গ শর্তাবলি গোপন রাখা হলেও উভয় দেশই স্বীকার করেছে, যেকোনো এক পক্ষ আক্রান্ত হলে অপর পক্ষ তার প্রতিরক্ষায় এগিয়ে আসতে বাধ্য থাকবে।
৩০ মিনিট আগে
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার এক বছর পর ২০১২ সালে রাজ্যে প্রথম ইমাম ভাতার ঘোষণা করেছিল। ওই প্রকল্পের আওতায় রাজ্যের নিবন্ধিত ইমামদের প্রতি মাসে ২ হাজার ৫০০ রুপি করে সম্মানী ভাতা দেওয়া শুরু হয়...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে থমকে যাওয়া শান্তি আলোচনা পুনরায় সচল করতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে নতুন ১৪ দফার প্রস্তাব পেশ করেছে ইরান। এদিকে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি নিশ্চিত করতে তেহরানে অবস্থানরত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তাঁর পূর্বনির্ধারিত দুই দিনের সফর আরও এক দিন...
২ ঘণ্টা আগে
আগামী মঙ্গলবার ও বুধবার (১৯ ও ২০ মে) রুশ প্রেসিডেন্ট পুতিনের বেইজিং সফরের কথা রয়েছে। এই সফরের প্রাক্কালে গতকাল রোববার (১৭ মে) চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে অপরকে ‘অভিনন্দন বার্তা’ পাঠিয়েছেন। সি চিনপিং তাঁর বার্তায় উল্লেখ করেন...
২ ঘণ্টা আগে