ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন সমস্যা দ্রুত সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছে।
বুধবার রাতে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষে প্রতিবেশী দেশগুলোর বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনার জন্য একটি প্রতিবেদন পেশ করে সংসদীয় ওই কমিটি। ওই প্রতিবেদনেই বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করতে সরকারকে স্থবির হয়ে থাকা তিস্তার পানি বণ্টন সমস্যা দ্রুত সমাধান করার সুপারিশ করা হয়।
এ বিষয়ে সুপারিশপত্রে বলা হয়-‘কমিটি তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যু সম্পর্কে অবগত এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতির জন্য এই গুরুত্বপূর্ণ ইস্যুটি দ্রুত সমাধান করতে চায়। ভারত বলেছিল, এই বিষয়ে যখন ঐকমত্য হবে তখন চুক্তিতে স্বাক্ষর করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
এদিকে একই প্রতিবেদনে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কে গভীর স্থবিরতা থাকা সত্ত্বেও পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের কথা বিবেচনা করতে কেন্দ্রকে অনুরোধ করেছে ওই কমিটি।
এ ছাড়াও মিয়ানমারের অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনের বিষয়টি মিয়ানমার সরকারের কাছে উত্থাপনেরও সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনে এটাও বলা হয় যে, ভারতের উন্নয়ন প্রকল্পগুলো রাজনৈতিক অস্থিরতার দ্বারা প্রভাবিত হওয়া উচিত হবে না।
এই কমিটির চেয়ারপারসন হলেন, বিজেপির পিপি চৌধুরী। এ ছাড়া কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন, কংগ্রেসের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক ব্যানার্জি, বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তা এবং লোকসভা ও রাজ্যসভার আরও ২৭ জন সাংসদ।

স্থানীয় সময় বুধবার (বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার ভোর) ভূমিকম্প দুটি আঘাত হানে। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। এর ৪০ সেকেন্ড পর আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫।
১৫ মিনিট আগে
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার বাসিন্দা জোসেফ ম্যাকগ্রেইল-বেটআপ এখন বিশ্বের সবচেয়ে জোরে চিৎকার করতে সক্ষম ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। পেশায় তিনি একজন এয়ার কন্ডিশনার পরিষ্কারকর্মী হলেও স্থানীয়ভাবে ‘টাউন ক্রায়ার’ বা সরকারি ঘোষক হিসেবেও পরিচিত।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলাকালে সুইজারল্যান্ডের জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ পুরো পাকিস্তানি প্রতিনিধিদলকে হত্যার চক্রান্ত করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। সম্প্রতি লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের অনুসন্ধানী...
১১ ঘণ্টা আগে
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একজন পরিচিত মানবাধিকারকর্মী ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা মাহরাং বালোচকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত। একই মামলায় বালোচ ইয়াকজেহতি কমিটি (বিওয়াইসি)-এর আরেক নেতা সিবঘাতুল্লাহকেও একই সাজা দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে