মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ মঙ্গলবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহার নামাজ চলাকালে আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রেসিডেনশিয়াল প্যালেসের কাছে রকেট হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকাল আটটার দিকে ঘটনাটি ঘটে। কর্তৃপক্ষ ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তথ্যটি জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় এখনো কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। হামলার সঙ্গে কারা জড়িত বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
টেলিভিশনের ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের প্রকট শব্দের মাঝেও নামাজ আদায় করে যান আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি।
দেশটির অভ্যন্তরীণ বিষয় সংক্রান্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মীরওয়াইস স্ট্যানিকজাই জানিয়েছেন, প্যালেসের বাইরে তিনটি রকেট হামলা চালানো হয়। ঘটনাটির তদন্ত করা হচ্ছে।
দেশটির সবচেয়ে সুরক্ষিত ‘গ্রিন জোন’ এলাকায় এই রকেট হামলা চালানো হয়। এই স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের দূতাবাস রয়েছে।

দুর্নীতির অভিযোগে কর্ণাটকের এক মন্ত্রী পদত্যাগ করার মাত্র দুই দিন পরই বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মন্ত্রিসভা থেকে আরও একজনের পদত্যাগ দাবি করেছে। দলটি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে, উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি ইসলাম ধর্মকে ‘অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলে....
১ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় নিহতরে সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ৪ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এই নিখোঁজদের মধ্যে বিভিন্ন স্কুলের ২ শতাধিক শিক্ষার্থীও রয়েছেন। এদিকে, বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ভারতীয়রা।
২ ঘণ্টা আগে
আফগানিস্তানের তালেবান সরকার যুক্তরাষ্ট্রকে দেশটির খনিজ সম্পদে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে তালেবান সরকার। একই সঙ্গে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ আফগানিস্তানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে...
৩ ঘণ্টা আগে
হিমালয়ে হিমবাহ ধসে ভয়াবহ মাডস্লাইড বা কাদাধসের পর কয়েক হাজার নিখোঁজ মানুষকে খুঁজে বের করতে গতকাল রোববারও নেপাল ও চীনের উদ্ধারকারীরা জোর চেষ্টা চালিয়েছেন। তবে বৈরী আবহাওয়া ও বাড়তে থাকা পানির উচ্চতা উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।
৫ ঘণ্টা আগে