আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২ হাজার ৬০ জনে দাঁড়িয়েছে। আজ রোববার তালেবান সরকারের মুখপাত্র মৃতের এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। দুই দশকের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প এটি।
গতকাল শনিবার পশ্চিম আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অঅঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, শনিবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে। এই ভূমিকম্পের পর দেশটিতে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩, ৫ দশমিক ৯ ও ৪ দশমিক ৬ মাত্রার পাঁচটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে।
প্রাথমিকভাবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, এই ভূমিকম্পে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ৫০০ জনেরও বেশি।
জাতিসংঘের হিসাবে আফগানিস্তানে শনিবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩২০ হতে পারে।
উল্লেখ্য, আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ একটি দেশ। বিশেষ করে হিন্দুকুশ পর্বতশ্রেণি ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেট যেখানে মিলেছে, এর কাছাকাছি এলাকায় অবস্থিত।
পাঝওয়ক আফগান নিউজ জানিয়েছে, ২০২২ সালের জুন মাসে পূর্ব আফগানিস্তানের পার্বত্য অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে ১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু এবং প্রায় ১ হাজার ৫০০ জন আহত হয়েছিল।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তাঁর সম্পর্কে মনগড়া গল্প বানানোর অভিযোগ তুলেছেন। কয়েক মাস আগেও দুজনকে ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হিসেবে দেখা হলেও এবার প্রকাশ্য বাক্যযুদ্ধে সেই সম্পর্কের বড় ধরনের অবনতি সামনে এসেছে।
৫ মিনিট আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিজেপি সরকারের অধীনে পশ্চিমবঙ্গ ‘শিকল ভেঙে মুক্ত হয়েছে’ এবং উন্নয়নের এক নতুন যাত্রা শুরু করেছে। একই সঙ্গে তিনি দেশভাগ-আমলের ইতিহাস স্মরণ করে জোর দিয়ে বলেন, ২০ জুন ছিল এমন এক ভাগ্যনির্ধারণী মুহূর্ত, যা নিশ্চিত করেছিল যেন বাংলা ভারতের অংশ হিসেবেই থেকে যায়।
২ ঘণ্টা আগে
কয়েক ঘণ্টা আগেই উভয় পক্ষ যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হওয়া সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এই সহিংসতা ভঙ্গুর শান্তি প্রক্রিয়াকে সুসংহত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনাকে ব্যাহত করার হুমকি সৃষ্টি করছে।
২ ঘণ্টা আগে
তৃণমূল কংগ্রেসের (টিএমসি) প্রায় ৪৪০ কোটি রুপি জমা থাকা তিনটি ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট কার্যক্রম (টাকা তোলার প্রক্রিয়া) ফ্রিজ বা স্থগিত করা হয়েছে। দলটির কয়েকজন বিদ্রোহী বিধায়ক এই তহবিলের উৎস নিয়ে বিস্তারিত তদন্তের দাবি জানিয়ে অভিযোগ করার পর এই পদক্ষেপ নেওয়া হলো...
১২ ঘণ্টা আগে