ফিলিপাইনে ১১ বছর বয়সী এক কিশোর ঝড়ের সময় একটি ফ্রিজে আশ্রয় নিয়ে ভূমিধস থেকে বেঁচে গেছে। ওই কিশোরের নাম সিজে জেসমে। ভূমিধসে তাদের বাড়ি চাপা পড়লে জেসমে বাড়িতে থাকা ফ্রিজে আশ্রয় নেয়। এরপর সে ঝড় থেকে নিজেকে রক্ষার জন্য প্রায় ২০ ঘণ্টা ওই ফ্রিজের ভেতরেই ছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
গত শুক্রবার ফিলিপাইনের বেবে সিটিতে একটি ভূমিধসে তাদের বাড়ি চাপা পড়ার সময় জেসমে তার পরিবারের সঙ্গে বাড়িতে ছিল। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেগির কারণে লেইতে প্রদেশে উদ্ধার অভিযান চালানোর সময় উদ্ধারকারীরা একটি নদীর তীরে ২০ ঘণ্টা পর ভাঙা একটি ফ্রিজের ভেতর জেসমেকে পড়ে থাকতে দেখে। এরপর তাঁরা জেসমেকে উদ্ধার করে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জোনাস ইটিস জানান, উদ্ধারকারী দল জ্যাসমেকে সরিয়ে নেয়। তারা ভাঙা ফ্রিজটি কাদা থেকে কফিনের মতো ওঠায়। এরপর জেসমেকে স্ট্রেচারে করে সেখান থেকে সরিয়ে নেয়।
উদ্ধারকারী দল বলেছে, জেসমে তাদের প্রথম যে শব্দটি বলেছিল, তা হলো ‘আমি ক্ষুধার্ত’।
উদ্ধারকারীরা জানিয়েছে, ২০ ঘণ্টা পরও জেসমের জ্ঞান ছিল। তবে তার একটি পা ভেঙে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তার ভাঙা পায়ের জন্য অপারেশন করা হয়।
পুলিশ জানিয়েছে, বর্তমানে ছেলেটির অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে ভূমিধসে এখনো তার মা ও ছোট ভাই নিখোঁজ রয়েছে। এর আগের দিনের আরেকটি ভূমিধসে তার বাবা মারা যায়। এতে তাদের বাড়িও ধ্বংস করেছিল। তবে ওই সময় তার আরেক ভাই বেঁচে যায়।
এরই মধ্যে এই ঝড়ে বেবে এলাকায় প্রায় ২০০ গ্রামবাসী আহত হয়েছে। এ ছাড়া মৃত্যু হয়েছে ১৭২ জনের। স্থানীয় প্রশাসন বলছে, ঝড়ের কারণে লাখ লাখ মানুষ ওই এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। উদ্ধারকারী দলকে এখনো নিখোঁজদের খুঁজে পেতে কাদা, মাটির স্তূপ ও ধ্বংসাবশেষের সঙ্গে লড়াই করতে হচ্ছে।

গাজায় পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবকে বহনকারী গাড়িতে ইসরায়েলি সেনারা গুলি চালিয়েছিল—প্রথমবারের মতো এ কথা স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। একই সঙ্গে হিন্দ রাজাবের মৃত্যুর ঘটনায় একটি ফৌজদারি তদন্ত শুরু করার কথা জানিয়েছে তারা।
২১ মিনিট আগে
চলতি ২০২৬ সালের প্রথম চার মাসে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি থেকে সাড়ে সাত বিলিয়ন (৭৫০ কোটি) মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় করেছে ইরান।
১ ঘণ্টা আগে
পশ্চিম তীরের কুসরা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অবরোধের মধ্যে থাকা নিজের বাড়ির ওপর বিশাল মার্কিন পতাকা উড়িয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান লুই রিদি। পতাকাটি হয়তো তাঁর বাড়িতে অবৈধ বসতি স্থাপনকারীদের প্রবেশ ঠেকাতে কিছুটা হলেও প্রতিরোধ তৈরি করবে—এমন ভাবনা থেকেই পতাকা ওড়ান রিদি।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে তিন সন্তান হত্যার মামলায় অভিযুক্ত লিন্ডসে ক্ল্যান্সি। শুধু তাই নয়, সন্তানদের হত্যার কথা তিনি স্বীকারও করেছেন। তারপরও আদালতে লিন্ডসেকে নির্দোষ দাবি করেছেন তাঁর আইনজীবীরা। লিন্ডসের সাবেক শাশুড়ি আদালতে সাক্ষ্য দিয়ে বলেছেন, সন্তানদের হত্যার আগে মানসিকভাবে ভেঙে...
২ ঘণ্টা আগে