আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানে আসার পর দেশটিতে যে সংকট তৈরি হয়েছে তা নিয়ে আগামী মঙ্গলবার বৈঠকে বসতে যাচ্ছে জি-৭ ভুক্ত দেশগুলো। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন আজ রোববার একটি টুইট বার্তায় এমনটি জানিয়েছেন।
টুইট বার্তায় জনসন বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক সম্প্রদায় একসঙ্গে কাজ করতে হবে নিরাপদ উদ্ধার কাজ, একটি মানবিক সংকট রোধ এবং আফগান জনগণ ২০ বছরে যে অর্জন করেছে তা সুরক্ষিত করার জন্য।
জি-৭ এর পূর্ণাঙ্গ রূপ হল গ্রুপ অফ সেভেন, বা সাতটি দেশের দল। বিশ্বের তথাকথিত উন্নত অর্থনীতির সাতটি বড় দেশ ও একটি সংস্থা নিয়ে এই জোট গঠিত। জোটের সদস্য দেশ হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। বর্তমানে গ্রুপটির নেতৃত্বে রয়েছে যুক্তরাজ্য।
তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণে নেওয়ার পর পরিস্থিতি সামলানো নিয়ে সমালোচনার মুখে পড়েছে পশ্চিমা দেশগুলো।
গত বৃহস্পতিবার একটি ভার্চুয়াল বৈঠকে জি৭ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আফগানিস্তান ছেড়ে পালাতে চাওয়াদের সুযোগ করে দেওয়ার জন্য তালেবানের প্রতি আহ্বান জানান।

নাইজারের উত্তরাঞ্চলে সাহারা মরুভূমির এক প্রত্যন্ত এলাকায় ট্রাক বিকল হয়ে যাওয়ার পর তৃষ্ণায় অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। পানি ছাড়া টানা বেশ কয়েক দিন মরুভূমিতে আটকে থাকার পর এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ...
১ ঘণ্টা আগে
ইরানি অপরিশোধিত তেল পরিবহনের দায়ে ভারত মহাসাগরে নিষেধাজ্ঞাভুক্ত একটি ট্যাংকারে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। আজ শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
৩ ঘণ্টা আগে
অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিক, বিশেষ করে, বাংলাদেশিদের বিষয়ে নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে এসব নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি...
৪ ঘণ্টা আগে
ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধাবস্থায় একটি বড় রাজনৈতিক মোড় দেখা যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি একটি খোলাচিঠি পাঠিয়ে মুখোমুখি শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন।
৪ ঘণ্টা আগে