আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাতে একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হেরাতের প্রাদেশিক হাসপাতালের প্রধান আরিফ জালালি বার্তা সংস্থা এএফপিকে বলেন, নিহতদের মধ্যে চারজন নারী রয়েছেন।
হেরাতের তালেবান কমান্ডার মাওলায়ী আনসারি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বোমা বিস্ফোরণে নয়জন আহত হয়েছেন।
হেরাতের গোয়েন্দা অফিস বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে।
হেরাতের গোয়েন্দা কার্যালয়ের মুখপাত্র সাবিত হারউই জানান, প্রাথমিকভাবে খোঁজখবর নিয়ে জানা গেছে, ওই মিনিবাসের জ্বালানির ট্যাংকে বোমাটি লাগানো ছিল।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তান ছেড়ে গেলে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। এরপর থেকে দেশটিতে দফায় দফায় বিস্ফোরণ এবং হামলার ঘটনা ঘটছে। আফগানিস্তানের বিভিন্ন প্রান্তে এসব হামলা ও বিস্ফোরণের কয়েকটির দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) স্থানীয় অনুসারী গোষ্ঠী আইএসকে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের অবস্থান জানতে চাওয়া হয়েছিল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছে। তিনি সরাসরি বলে দেন, এটিকে যুদ্ধ বলাই যায় না। তবে এর শেষ কবে সেটিও জানেন না তিনি। এদিকে এই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে এবং খোদ যুক্তরাষ্ট্র
৪১ মিনিট আগে
বাস্তুচ্যুত হয়ে মিয়ানমারের বাইরে থাকা নাগরিকদের ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ’ প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিয়েছে দেশটির সরকার। তবে ‘রোহিঙ্গা’ নামে দেশটিতে জাতিগোষ্ঠীর অস্তিত্ব থাকার কথা অস্বীকার করেছে তারা। গতকাল বৃহস্পতিবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব কথা বলা হয়েছে।
১০ ঘণ্টা আগে
চীন সীমান্তবর্তী নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ টানেলে ভয়াবহ বন্যার ঢেউ আঘাত হানার পর মৃত্যুর মুখ থেকে ফিরে আসার রোমহর্ষক অভিজ্ঞতা বর্ণনা করেছেন ৩২ বছর বয়সী ধন বাহাদুর তামাং। তিনি আপার ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পে সহায়ক কর্মী হিসেবে কাজ করতেন।
১২ ঘণ্টা আগে
ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির দুই নিরাপত্তা সংস্থার সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকালে ঘটে যাওয়া এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
১২ ঘণ্টা আগে