আফগানিস্তানের কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর লক্ষ্য করে রকেট ছোড়ার দায় স্বীকার করেছে আইএসআইএল। আজ সোমবার ইসলামিক স্টেট এ দায় স্বীকার করে বিবৃতি দেয়।
সোমবার সকালে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয় কাবুল বিমানবন্দর লক্ষ্য করে। তবে রকেটগুলো কাবুল বিমানবন্দরে আঘাত হানতে পারেনি। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়।
এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএসআইএল। টেলিগ্রাম চ্যানেলে তাদের পরিচালিত নাশের নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, ছয়টি রকেট ছোড়া হয়েছিল বিমানবন্দর লক্ষ্য করে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, আগামীকাল মঙ্গলবার আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা যুক্তরাষ্ট্রের। এর ঠিক আগের দিন এমন হামলা চেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ওয়াশিংটন থেকে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে এ হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে তারা জানিয়েছে, বিমানবন্দরে চলমান উদ্ধারকাজ এতে বাধাগ্রস্ত হয়নি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এই পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে।
এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া বেশ কিছু রকেট ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে।
প্রসঙ্গত, আগামীকাল মঙ্গলবার আফগানিস্তান থেকে প্রত্যাবাসন কার্যক্রমের শেষ দিন। প্রত্যাবাসন চলাকালীন মঙ্গলবারের মধ্যে ফের হামলা প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে হামলা চালায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এতে প্রাণ হারায় ১৭৫ জন। এরপর ফের গতকাল রোববার কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট হামলার ঘটনা ঘটে। এরপর আফগানিস্তানের রাজধানী কাবুলে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। আত্মঘাতী হামলাকারীকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে যুক্তরাষ্ট্র জানালেও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, এতে বেশ কয়েকটি শিশুসহ বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে।

দুর্নীতির অভিযোগে কর্ণাটকের এক মন্ত্রী পদত্যাগ করার মাত্র দুই দিন পরই বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মন্ত্রিসভা থেকে আরও একজনের পদত্যাগ দাবি করেছে। দলটি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে, উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি ইসলাম ধর্মকে ‘অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলে....
১ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় নিহতরে সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ৪ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এই নিখোঁজদের মধ্যে বিভিন্ন স্কুলের ২ শতাধিক শিক্ষার্থীও রয়েছেন। এদিকে, বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ভারতীয়রা।
২ ঘণ্টা আগে
আফগানিস্তানের তালেবান সরকার যুক্তরাষ্ট্রকে দেশটির খনিজ সম্পদে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে তালেবান সরকার। একই সঙ্গে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ আফগানিস্তানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে...
৩ ঘণ্টা আগে
হিমালয়ে হিমবাহ ধসে ভয়াবহ মাডস্লাইড বা কাদাধসের পর কয়েক হাজার নিখোঁজ মানুষকে খুঁজে বের করতে গতকাল রোববারও নেপাল ও চীনের উদ্ধারকারীরা জোর চেষ্টা চালিয়েছেন। তবে বৈরী আবহাওয়া ও বাড়তে থাকা পানির উচ্চতা উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।
৫ ঘণ্টা আগে