
ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী আটজনের সবাই নিহত হয়েছেন। আজ শুক্রবার দেশটির উদ্ধারকারী সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত এলাকা থেকে মরদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার (বাসারনাস) প্রধান মোহাম্মদ শাফি জানান, এয়ারবাস এইচ-১৩০ মডেলের হেলিকপ্টারটি গতকাল বৃহস্পতিবার সকালে মেলাউই এলাকার একটি বাগান থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরেই কন্ট্রোল রুমের সঙ্গে এটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
শাফি আরও জানান, হেলিকপ্টারটি যেখানে নিখোঁজ হয়েছিল, তার থেকে প্রায় ৩ কিলোমিটার (২ মাইল) পশ্চিমে এর লেজের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। এলাকাটি ঘন বনজঙ্গল এবং খাঁড়া পাহাড়ে ঘেরা দুর্গম একটি অঞ্চল।
স্থানীয় উদ্ধারকারী সংস্থার মুখপাত্র জানিয়েছেন, বিধ্বস্ত হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী ও দুজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনায় তাঁদের সবারই মৃত্যু হয়েছে।
হেলিকপ্টারটি ম্যাথিউ এয়ার নুসান্তারার মালিকানাধীন এবং এটি ইন্দোনেশীয় পাম অয়েল কোম্পানি চিত্রা মাহকোটার একটি বাগানের কাজে নিয়োজিত ছিল।
বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, সেনাবাহিনী ও পুলিশ সদস্যসহ একদল উদ্ধারকারী আজ স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার আবারও বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চায়। তাঁর এই মন্তব্যে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ছে এবং বৈশ্বিক তেল সরবরাহ হুমকির মুখে পড়েছে।
৩৪ মিনিট আগে
ইসরায়েল ইঙ্গিত দিয়েছে, ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক ভূমিকা নিতে তারা প্রস্তুত। তবে ওয়াশিংটন সরাসরি হস্তক্ষেপে অনাগ্রহী হলেও সৌদি আরব ইসরায়েলের সহায়তা গ্রহণ করবে, এমন সম্ভাবনা কম। ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে...
১ ঘণ্টা আগে
মার্কিন ম্যাগাজিন ‘দ্য পিপল’ জানায়, গত ১৭ আগস্ট তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ পরিবার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি। কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
১৪ ঘণ্টা আগে
দানিউব নদীর তীরে কাদামাটির বন্যাপ্রবণ একটি ছোট ভূখণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বঘোষিত মাইক্রোরাষ্ট্র ‘লিবারল্যান্ড’। অখ্যাত এই রাষ্ট্রেরই নাগরিক হতে আবেদন করেছেন ৮ লাখের বেশি মানুষ! দেশটির প্রতিষ্ঠাতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট ভিট জেডলিচকা দাবি করেছেন, এখন পর্যন্ত নাগরিকত্বের জন্য...
১৫ ঘণ্টা আগে