
গাঁজার অবাধ ব্যবহারে লাগাম টানতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে থাইল্যান্ডের সরকার। তিন বছর আগে গাঁজা বৈধ করার পর এবার এ বিষয়ে কঠোর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিলেন দেশটির জনস্বাস্থ্যমন্ত্রী সোমসাক থেপসুতি। তিনি জানিয়েছেন, আগামী ৪০ দিনের মধ্যে গাঁজা ব্যবহারের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ জারি করা হবে।
এই উদ্যোগের অংশ হিসেবে থাই কিংবা বিদেশি নাগরিক যে কাউকে গাঁজা বা সংশ্লিষ্ট পণ্য কিনতে চাইলে তাঁকে চিকিৎসকের সনদ দেখাতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঐতিহ্যবাহী ও বিকল্প চিকিৎসা বিভাগের প্রধান সোমরুয়েক চুংসামান বলেছেন, এই পদক্ষেপের মাধ্যমে গাঁজা শুধু চিকিৎসার প্রয়োজনে ব্যবহৃত হবে।
২০২২ সালে থাইল্যান্ড এশিয়ার প্রথম দেশ হিসেবে গাঁজা বৈধ করেছিল। তখন ধারণা করা হয়েছিল, কৃষি ও পর্যটন খাতে এর সুফল দেখা যাবে। কিন্তু গাঁজা ব্যবহারের নিয়ন্ত্রণবিহীন বৈধতা দ্রুতই বিতর্কের জন্ম দিয়েছে। দেশটিতে গাঁজা সেবনের হার উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে, কিশোর-কিশোরীদের মধ্যে এটির ব্যবহার ও বিদেশিদের অবাধ সেবন সরকারকে চাপের মুখে ফেলেছে।
যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, থাইল্যান্ডে গাঁজা আইন এখনো চূড়ান্ত নয়। স্কুলে গাঁজা নিষিদ্ধ, খাবারে গাঁজা ব্যবহারের ক্ষেত্রে লেবেল বাধ্যতামূলক—এমন কিছু খণ্ড খণ্ড নির্দেশনা দেওয়া হলেও সামগ্রিক নিয়ন্ত্রণ এখনো অনুপস্থিত।
এদিকে গাঁজা চোরাচালান রোধে দেশটির বিমানবন্দরগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। স্যামুই দ্বীপে সম্প্রতি ৩৭৫ কেজি গাঁজাসহ ১৩ বিদেশিকে গ্রেপ্তার করা হয়, যাঁদের বেশির ভাগই ছিলেন ব্রিটিশ।
তবে গাঁজা ব্যবহারে এই নিয়ন্ত্রণ প্রয়োজন নেই বলে মনে করছেন কিছু উদ্যোক্তা ও গাঁজাসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাঁদের মতে, প্রাথমিক উল্লম্ফনের পর সেবনের হার অনেকটাই কমে এসেছে।
এখন মন্ত্রণালয় একটি পূর্ণাঙ্গ গাঁজা আইন খসড়া করছে, যা মন্ত্রিসভা অনুমোদনের পর সংসদে তোলা হবে।

হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় একটি কনটেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে। গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বুধবার সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
২ মিনিট আগে
ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১১ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
১৩ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
১৩ ঘণ্টা আগে