আফগানিস্তানের হেরাতের একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে এক প্রভাবশালী ধর্মীয় নেতাও রয়েছেন। এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও ২৩ জন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশের অন্যতম বৃহত্তম মসজিদ গাজারগাহ মসজিদে স্থানীয় সময় আজ শুক্রবার এই বিস্ফোরণ হয়। এ ঘটনায় নিহত ওই প্রভাবশালী ধর্মীয় নেতার নাম মুজিবুল রহমান আনসারি।
এএফপি এই বিস্ফোরণে নিহতের সংখ্যা ১৮ এবং আহতের সংখ্যা ২৩ জানালেও স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে তাদের এক প্রতিবেদনে বলেছে, এই বিস্ফোরণে ২০ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অন্তত ২০০ জন। শুক্রবার জুমার নামাজের সময় এই বিস্ফোরণ হয়।
হেরাতের গভর্নর হামিদুল্লাহ মুতাওয়াক্কিল বলেছেন, ‘এ ঘটনায় ১৮ জন শহীদ হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও ২৩ জন।’ ঘটনার পরপরই তালেবান সৈনিকেরা ঘটনাস্থলের চারপাশের রাস্তা আটকে দিয়ে উদ্ধার তৎপরতা এবং তল্লাশি শুরু করে।
এদিকে বিস্ফোরণে নিহত মুজিবুর রহমান আনসারি বিগত দুই দশকজুড়েই পশ্চিমা সমর্থিত আফগান সরকারগুলোর কড়া সমালোচক ছিলেন। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আনসারির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এই বিস্ফোরণের ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

বাস্তুচ্যুত হয়ে মিয়ানমারের বাইরে থাকা নাগরিকদের ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ’ প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিয়েছে দেশটির সরকার। তবে ‘রোহিঙ্গা’ নামে দেশটিতে জাতিগোষ্ঠীর অস্তিত্ব থাকার কথা অস্বীকার করেছে তারা। গতকাল বৃহস্পতিবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব কথা বলা হয়েছে।
৯ ঘণ্টা আগে
চীন সীমান্তবর্তী নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ টানেলে ভয়াবহ বন্যার ঢেউ আঘাত হানার পর মৃত্যুর মুখ থেকে ফিরে আসার রোমহর্ষক অভিজ্ঞতা বর্ণনা করেছেন ৩২ বছর বয়সী ধন বাহাদুর তামাং। তিনি আপার ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পে সহায়ক কর্মী হিসেবে কাজ করতেন।
১১ ঘণ্টা আগে
ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির দুই নিরাপত্তা সংস্থার সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকালে ঘটে যাওয়া এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
১১ ঘণ্টা আগে
২৫০ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডের পর্যটন নগরী পাতায়ায় পা রেখেই বারে ছুটে যাননি মার্কিন নৌবাহিনীর প্রায় পাঁচ হাজার নাবিক। বরং তাঁদের বেশির ভাগকেই দেখা গেছে শপিংমলে কেনাকাটা করতে। দীর্ঘদিন একটি ধূসর ইস্পাতের যুদ্ধজাহাজে বন্দিজীবন কাটানোর পর সাধারণ জীবনের স্বাদ পেতেই যেন কেনাকাটাকে...
১৩ ঘণ্টা আগে