
মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং তাঁর একসময়কার ঘনিষ্ঠ সমর্থকদের মধ্যেই সমর্থন হারাচ্ছেন। কেবল তাই নয়, তাঁদের অনেকে আবার তাঁর পদত্যাগও দাবি করেছেন। সমর্থকদের অভিযোগ—মিন অং হ্লাইং একসময়কার অজেয় জান্তাবাহিনীকে খেলো একটি বাহিনীতে পরিণত করেছে, তিনি অনেক স্বার্থপর আচরণ করছেন এবং তাঁর কোনো ‘মেরুদণ্ড’ নেই।
মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়েছে, মিন অং হ্লাইংয়ের অনেক সমর্থকই বলছেন, ‘মিন অং হ্লাইংকে চলে যেতে হবে।’ এমনকি অনেক সমর্থক প্রকাশ্যেই এই দাবি করছেন। তাঁদের অনেকে মিন অং হ্লাইংকে অযোগ্য বলেও আখ্যা দিয়েছেন।
জান্তা সরকার ও মিন অং হ্লাইংয়ের অন্যতম সমর্থক ছিলেন ফুটবলার মং মং। সম্প্রতি তিনি তাঁর সুর বদলেছেন। তিনি বলেছেন, ‘মিন অং হ্লাইং যে তিন বছর পেয়েছিলেন, তাঁর জন্য সেইটাই যথেষ্ট।’ নিজের ইউটিউব চ্যানেলে তিনি এই ঘোষণা দেন। তাঁর পথ অনুসরণ করে আরও অনেকেই একই ধরনের মন্তব্য করেছেন।
মং মং তাঁর ভিডিওতে বলেন, ‘উ মিন অং হ্লাইং গত তিন বছরে কোনো সক্ষমতাই প্রদর্শন করতে পারেননি, যার ফলে দেশটি ঐতিহাসিক লজ্জা ও মন্দার মধ্যে পড়েছে। তিনি রাজনীতি ও অর্থনীতিসহ প্রতিটি ক্ষেত্রেই অযোগ্য...জবাবদিহির সঙ্গে তাঁর পদত্যাগ করা উচিত।’
সম্প্রতি মিয়ানমারের জান্তাবাহিনীর প্রায় আড়াই হাজার সেনা বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে আত্মসমর্পণ করেছে। এর মধ্যে ছয় ব্রিগেডিয়ার জেনারেলসহ দুই শতাধিক বিভিন্ন র্যাংকের সেনা কর্মকর্তাও রয়েছেন। সম্প্রতি ইরাবতীর আরেক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিদ্রোহীদের কাছে হেরে প্রায় ৪০০ সেনা ভারতে পালিয়ে গেছে।
জান্তাবাহিনী রাখাইন, চিন এবং অন্যান্য উত্তরাঞ্চলীয় রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। এ দুই রাজ্যের অধিকাংশ এলাকাই বিদ্রোহী গোষ্ঠীদের জোট থ্রি ব্রাদার্স অ্যালায়েন্সের নিয়ন্ত্রণে। সব মিলিয়ে বিভিন্ন রাজ্যে জান্তাবাহিনী বিগত কয়েক মাসে অন্তত ৩০টি শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে। এই অবস্থায় জান্তা সরকারের সমালোচনায় মুখর হয়েছে তাদের একসময়কার সমর্থকেরা।
মিয়ানমারের সংবাদমাধ্যম এনপি নিউজের সাংবাদিক কায়াও মিয়ো মিন একসময় ব্যাপকভাবে জান্তাবাহিনীর কর্মকাণ্ডকে সমর্থন করেছেন। সম্প্রতি তিনিও জান্তাপ্রধানের সমালোচনায় মুখর হয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের লজ্জা হয় যে, আমাদের “আত্মসমর্পণ” শব্দটাও ব্যবহার করতে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘২ হাজারের বেশি সৈন্য ও তাদের পরিবারের আরও ১ হাজারের বেশি সদস্য আত্মসমর্পণ করায় আমি লজ্জিত।’
অনেক জান্তা সমর্থকই এখন মনে করছেন, দেশজুড়ে যে বিদ্রোহ মাথাচাড়া দিয়েছে, তা নিয়ন্ত্রণের ক্ষেত্রে মিন অং হ্লাইং খুবই নমনীয়। যদিও তিনি বিগত তিন বছরে নিজের ক্ষমতা সুসংহত করতে কয়েক হাজার মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করেছেন। এমনকি তিনি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান লড়াইয়ে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানোর বিষয়টিকেও নীরব সমর্থন দিয়েছেন।

আগামীকাল রোববারের (১৪ জুন) মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়টি প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে আগামীকালই চুক্তি সই করার বিষয়টিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ‘অস্বাভাবিক জেদ’ বলে...
১০ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তিটি আগামীকাল রোববারই (১৪ জুন) স্বাক্ষরিত হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চুক্তি সইয়ের পরপরই হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগে
চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের বহুল আলোচিত শান্তিচুক্তি আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।
১৪ ঘণ্টা আগে
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পাদনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী জুলাই মাসের শুরুর দিকে তাঁর দাফনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ৪ ও ৫ জুলাই ইরানের রাজধানী তেহরানে প্রয়াত এই নেতার প্রতি...
১৬ ঘণ্টা আগে