পাপুয়া নিউগিনির সরকার দেশটিতে গত সোমবার থেকে ফেসবুকের ব্যবহার নিষিদ্ধ করেছে। কর্তৃপক্ষ দাবি করেছে, ঘৃণাত্মক বক্তব্য, ভুয়া খবর এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ করার জন্য এটি একটি পরীক্ষামূলক পদক্ষেপ।
তবে আকস্মিক এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিরোধী এমপি ও রাজনৈতিক বিশ্লেষকেরা কঠোর সমালোচনা করেছেন। তাঁদের মতে, এটি মানবাধিকার লঙ্ঘনের শামিল।
সরকারের এই পদক্ষেপের পক্ষে সাফাই গেয়ে পুলিশ-মন্ত্রী পিটার চিয়ামালিলি জুনিয়র বলেছেন, ‘সরকার বাক্স্বাধীনতা দমন করতে চায় না। তবে নাগরিকদের ক্ষতিকারক কনটেন্ট থেকে রক্ষা করা তার দায়িত্বের মধ্যে পড়ে।’
পাপুয়া নিউগিনিতে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম। ১ কোটি জনসংখ্যার এই দেশে প্রায় ১৩ লাখ ফেসবুক ব্যবহারকারী। অনেকে ছোট ব্যবসা তাদের বিক্রয় কার্যক্রমের জন্য প্ল্যাটফর্মটির ওপর নির্ভরশীল। পাশাপাশি দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতা কমে যাওয়ায় জনসাধারণের মতামত প্রকাশের জন্য ফেসবুক একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।
পাপুয়া নিউগিনির মিডিয়া কাউন্সিলের সভাপতি নেভিল চোই এই নিষেধাজ্ঞাকে ‘রাজনৈতিক স্বৈরতন্ত্রের সীমারেখা স্পর্শ করা এবং মানবাধিকারের অপব্যবহার’ বলে আখ্যা দিয়েছেন। তিনি জানান, যোগাযোগ ও প্রযুক্তি পর্যবেক্ষণকারী অন্তত দুটি সরকারি সংস্থা এই সিদ্ধান্ত সম্পর্কে অবগত ছিল না।
বিরোধীদলীয় এমপি অ্যালান বার্ড ফেসবুকে লিখেছেন, ‘আমরা এখন এক বিপজ্জনক পরিস্থিতির দিকে এগোচ্ছি এবং এই স্বৈরাচার থামানোর ক্ষমতা আমাদের নেই।’
এই নিষেধাজ্ঞা এমন এক সময়ে এল, যখন দেশটিতে নতুন সন্ত্রাসবিরোধী আইন কার্যকর হয়েছে। এই আইন সরকারের অনলাইন যোগাযোগ পর্যবেক্ষণ ও সীমিত করার ক্ষমতা বাড়িয়েছে। অ্যালান বার্ড সতর্ক করে বলেছেন, ‘এটি আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য একটি কঠোর আইন এবং ফেসবুক বন্ধ করা হলো এর প্রথম ধাপ মাত্র।
বুধবার বিবিসি জানিয়েছে, নিষেধাজ্ঞার পরও অনেক ব্যবহারকারী ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে ফেসবুকে প্রবেশ করতে পারছেন।
দেশটির ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ করপোরেশনের চেয়ারম্যান জন পোরার মতে, দেশটির হাজার হাজার খুচরা বিক্রেতা তাঁদের জীবিকা নির্বাহের জন্য ফেসবুকের ওপর নির্ভরশীল। তিনি বলেন, ‘আমাদের অনানুষ্ঠানিক খাতে কয়েক লাখ মানুষ রয়েছেন, যাঁরা এই নিষেধাজ্ঞার কারণে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। আমি আশা করি, এই সমস্যার সমাধান দ্রুত হবে, যাতে তাঁরা পুনরায় ব্যবসা পরিচালনা করতে পারেন।’
পাপুয়া নিউগিনি বহুদিন ধরে ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আসছে। ২০১৮ সালে দেশটিতে এক মাসের জন্য ফেসবুক নিষিদ্ধ করা হয়েছিল। সে সময় মূলত ভুয়া প্রোফাইল শনাক্তের চেষ্টা করছিল কর্তৃপক্ষ। তখন সরকার নিজস্ব একটি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম তৈরির কথাও বিবেচনা করেছিল।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৫ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৯ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১০ ঘণ্টা আগে