
জাপানের সঙ্গে চীনের কূটনৈতিক বিরোধ চলছে। এর মধ্যেই জাপানের প্রতি সমর্থন জানিয়ে গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে সুশি খাওয়ার ছবি প্রকাশ করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে।
প্রেসিডেন্ট লাই চিংতে তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রামে সুশি-চপস্টিক হাতে সোফায় বসে থাকা একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপনারা কী খাচ্ছেন? এখন হয়তো জাপানি খাবার খাওয়ার উপযুক্ত সময়।’
তিনি সুশি সম্পর্কে বলেন, এই সুশি তাইওয়ান ও জাপানের ‘দৃঢ় বন্ধুত্বের’ প্রতীক। এই সুশিতে তাইওয়ানের কাঁকড়া এবং জাপানের কাগওসিমা থেকে আনা ইয়েলোটেইল ও হোক্কাইডো দ্বীপের স্ক্যালপসের মতো উপাদান ব্যবহার করা হয়েছে।
সম্প্রতি টোকিওর দুজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, যদি চীন তাইওয়ানকে আক্রমণ করে, তাহলে জাপান সেখানে হস্তক্ষেপ করবে। এর বিপরীতে চীন জাপানের সামুদ্রিক খাদ্য আমদানি বন্ধ করে দেবে বলে ইঙ্গিত দেয়। এরপরই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন থেকেই চীন তাইওয়ানের ওপর সার্বভৌমত্ব দাবি করে আসছে। তবে তাইপে বরাবরই এই দাবি প্রত্যাখ্যান করেছে। সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং তাইওয়ানিজ আনারস, মাছসহ বেশ কিছু পণ্যের আমদানি নিষিদ্ধ করে। তাইপের মতে, এগুলো চীনের চাপ প্রয়োগের রাজনৈতিক কৌশলের অংশ।
গত বৃহস্পতিবার পার্লামেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লুং বলেন, ‘অন্যান্য দেশকে ভয় দেখাতে চীনের অর্থনৈতিক জবরদস্তি ও সামরিক ভীতি প্রদর্শনের ঘটনা এত বেশি যে আলাদাভাবে উল্লেখ করা সম্ভব নয়।’
তিনি বলেন, ‘এই সংকটময় মুহূর্তে আমাদেরও জাপানকে সমর্থন জানাতে হবে, যাতে তারা পরিস্থিতি স্থিতিশীল করতে পারে এবং চীনা কমিউনিস্টদের বুলিং আচরণ বন্ধে কার্যকর ভূমিকা নিতে পারে।’
পরে আইনপ্রণেতাদের উদ্দেশে বক্তব্যে লিন বলেন, তাইওয়ানিরা যেন বেশি বেশি জাপান সফর করেন এবং জাপানি পণ্য ক্রয় করেন। এভাবে দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় হতে পারে।
অন্যদিকে বেইজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। লাই চিংতে প্রশাসন যত কথাই বলুক, এই অকাট্য সত্য বদলানো যাবে না।’
চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ড হিসেবে দেখে এবং দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে শক্তি প্রয়োগের আশঙ্কা বাদ দেয়নি। অন্যদিকে তাইওয়ান বলছে, তাদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র তাইওয়ানের জনগণের।
জাপান ও তাইওয়ানের সম্পর্ক ঘনিষ্ঠ হলেও আনুষ্ঠানিক নয়; দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও ব্যবসায়িক সম্পর্কও গভীর। ১৮৯৫ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত (১৯৪৫) তাইওয়ান ছিল জাপানের উপনিবেশ। তাইওয়ান থেকে নিকটতম জাপানি ভূখণ্ডের দূরত্ব মাত্র ১১০ কিলোমিটার (৬৮ মাইল)।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। এই প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে ইরান সম্প্রতি একটি নতুন টোল ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে প্রণালি অতিক্রমকারী ট্যাংকারগুলোর ওপর শুল্ক আরোপের পরিকল্পনা অন
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের চেষ্টা ফিকে হয়ে আসতে শুরু করেছে। পাকিস্তানের মাধ্যমে দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে উল্টো ১০ দফা প্রস্তাব দিয়েছে ইরান। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যে প্রস্তাব দিয়েছে, তা যথেষ্ট নয়। এই পরিস্থিতিতে ইসরায়েলের ব্যাপক হামলা চালিয়েছে ইরান।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চাইলে এক রাতেই ইরানকে ‘ধ্বংস করে দেওয়া’ সম্ভব এবং সেই রাত মঙ্গলবারও হতে পারে। স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।
২ ঘণ্টা আগে
মিয়ানমারের নবনির্বাচিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার আদালতে গণহত্যার মামলা করা হয়েছে। রোহিঙ্গা গণহত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে গতকাল সোমবার ইন্দোনেশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ মামলা করা হয়। ইয়াসমিন উল্লাহ নামের এক রোহিঙ্গা শরণার্থী এবং ইন্দোনেশিয়ার একাধিক গুরুত্বপূর্ণ
৩ ঘণ্টা আগে