
ডেমোক্রেটিক পার্টির প্রার্থী লি জে-মিয়ং দক্ষিণ কোরিয়ার পরবর্তী নেতা হিসেবে নির্বাচনে জয়লাভ করেছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী পিপল পাওয়ার পার্টির প্রার্থী কিম মুন-সু পরাজয় স্বীকার করে নিয়েছেন।
এক বিবৃতিতে কিম মুন-সু বলেছেন, ‘আমি জনগণের সিদ্ধান্ত সম্মানের সঙ্গে গ্রহণ করছি। লি জে-মিয়ং-কে বিজয়ের জন্য অভিনন্দন।’
নির্বাচনে জয়ী হয়ে দেওয়া এক ভাষণে লি জে-মিয়ং প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি দেশের অর্থনীতি পুনরুদ্ধার করবেন এবং কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবেন।
এই নির্বাচনে লি জে-মিয়ং সামরিক শাসনের বিরুদ্ধে একটি গণভোটের মতো প্রচারণা চালিয়েছিলেন এবং সেটিই কাজে লেগেছে।
আজ থেকে ছয় মাস আগে দক্ষিণ কোরিয়ার জনগণ তাঁদের সাবেক প্রেসিডেন্ট ইউন সক ইয়ল-এর সামরিক অভ্যুত্থানের চেষ্টাকে প্রতিহত করেছিল। নির্বাচনের মাধ্যমে এবার জনগণ ইউন সক ইয়লের দলকে শাস্তি দিল এবং বিরোধী দলকে আবার ক্ষমতায় আনল।
সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট লি জে-মিয়ং এক সময় রাজনৈতিকভাবে বিভাজন সৃষ্টিকারী চরিত্র হিসেবে পরিচিত ছিলেন। তিন বছর আগে তিনি নির্বাচনে হেরেছিলেন এবং বর্তমানে তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে। কিন্তু গত এক মাসে তিনি রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে বহু মানুষকে একত্রিত করতে সক্ষম হয়েছেন। অনেকেই মনে করছেন, এই সংকটকালে শুধু তিনিই পারেন দক্ষিণ কোরিয়াকে সঠিক পথে ফেরাতে।
তবে দেশ পুনর্গঠনের আগে তাঁর সামনে রয়েছে আন্তর্জাতিক অঙ্গনে বেশ কিছু জরুরি চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে কেবল শুল্ক নয়, বরং দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা নিয়েও গুরুতর আলোচনার প্রয়োজন রয়েছে।
উত্তর কোরিয়ার হুমকি থেকে দক্ষিণ কোরিয়াকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র সেখানে হাজার হাজার সেনা মোতায়েন রেখেছে। তবে খবর রয়েছে, ট্রাম্প কিছু সেনা প্রত্যাহারের কথা ভাবছেন।
লি জে-মিয়ং অতীতে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র জোট নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। নির্বাচনী প্রচারে এ বিষয়ে তাঁর কণ্ঠ কিছুটা নরম হলেও, তিনি চীনের সঙ্গে সম্পর্ক জোরদারেরও কথা বলেছেন। তাঁর এমন মনোভাব ওয়াশিংটন-সিউল সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করতে পারে।

জার্মান দর্শনের দিকপাল এবং যুদ্ধোত্তর জার্মানির বিবেক হিসেবে পরিচিত অধ্যাপক ও দার্শনিক ইয়ুগেন হাবারমাস প্রয়াত হয়েছেন। আজ শনিবার জার্মানির স্টার্নবার্গে ৯৬ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর সাত দশকের দীর্ঘ বুদ্ধিবৃত্তিক চর্চা জার্মানির রাজনৈতিক ও সামাজিক বিবর্তনকে গভীরভাবে প্রভাবিত করেছে।
১ ঘণ্টা আগে
ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। তবে এ হামলায় কেউ হতাহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
১ ঘণ্টা আগে
আমির খান অভিনীত বলিউড ব্লকবাস্টার ‘থ্রি ইডিয়টস’-এর কল্যাণে ‘র্যাঞ্ছো’ এখন পরিচিত নাম। সিনেমার ‘র্যাঞ্ছো’কে তাঁর বন্ধুরা ফিরে পায় একেবারে শেষে, অনেক খোঁজার পর। বন্ধুদের কল্যাণে তার জীবনে ফেরে প্রেমিকাও। কিন্তু বাস্তবের ‘র্যাঞ্ছো’র জীবন কিন্তু ছয় মাস ধরে আটকে আছে কারাগারের ছোট্ট ঘরে।
২ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। গতকাল শুক্রবার (১৩ মার্চ) প্রকাশিত ওই ভিডিওতে নেতানিয়াহুর এক হাতে ছয়টি আঙুল দেখা গেছে বলে দাবি করেছেন অনেকে।
২ ঘণ্টা আগে