দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় একটি প্রবাল প্রাচীর এলাকায় ১৩৫ টিরও বেশি চীনা সামরিক জাহাজ ‘অবৈধভাবে’ অবস্থান করছে বলে দাবি করেছে ফিলিপাইন কোস্ট গার্ড (পিসিজি)। বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
আজ সোমবার দক্ষিণ এশিয়া বিষয়ক স্টেটক্র্যাফট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনা জাহাজ উপস্থিতির প্রতিক্রিয়ায় হুইটসান রিফের আশপাশে টহল বাড়িয়েছে ফিলিপাইন কর্তৃপক্ষ। ফিলিপাইনের কাছে ‘জুলিয়ান ফেলিপ রিফ’ হিসেবে স্বীকৃত এই অঞ্চলটি দেশটির একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের মধ্যে অবস্থিত।
এক বিবৃতিতে ম্যানিলা বলেছে—পশ্চিম ফিলিপাইন সাগরে ফিলিপাইনের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব, সার্বভৌম অধিকার ও এখতিয়ার রক্ষার ক্ষেত্রে সামুদ্রিক নিরাপত্তা এবং পরিবেশ রক্ষায় অটুট প্রতিশ্রুতি বজায় রাখে পিসিজি।
দক্ষিণ চীন সাগরে ২০০ নটিক্যাল মাইলজুড়ে বিস্তৃত একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলকে ‘পশ্চিম ফিলিপাইন সাগর’ নামে চিহ্নিত করে ম্যানিলা।
বিতর্কিত অঞ্চলে সামরিক জাহাজ উপস্থিতি নিয়ে ম্যানিলার বিবৃতির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি চীনা দূতাবাস।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ বিমান ও সমুদ্র টহল চালানোর কয়েক দিনের মধ্যে অস্ট্রেলিয়ার সঙ্গেও একই রকম মহড়ার উদ্যোগ নিয়েছে ফিলিপাইন। বিষয়টি এশিয়ার দৈত্য হিসেবে পরিচিত চীন মোটেও ভালোভাবে নেয়নি।
দক্ষিণ চীন সাগরে চীন ও ফিলিপাইনের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। বিশেষ করে, জনবসতিহীন স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ এবং স্কারবোরো শোলের মালিকানা নিয়ে এই দ্বন্দ্ব এখন চরমে। দুই দেশের জন্যই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চল।
ধারণা করা হয়—ওই অঞ্চলে তেল এবং প্রাকৃতিক গ্যাসের বিপুল মজুত রয়েছে, যার বহুলাংশ এখনো অনাবিষ্কৃত। অঞ্চলটি মাছ ধরার জন্যও গুরুত্বপূর্ণ এবং বাণিজ্যিক জাহাজগুলো এখান দিয়েই চলাচল করে।
২০১৬ সালে এই অঞ্চলে চীনের দাবি খারিজ করে একটি আন্তর্জাতিক রায় দেওয়া হয়েছিল। তারপরও সেখানে প্রায়ই দেশটির উপস্থিতি দেখা যায়। জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক ওই রায়টিকে ‘একটি বর্জ্য কাগজের টুকরো ছাড়া আর কিছুই নয়’ বলে প্রত্যাখ্যান করেছিল বেইজিং এবং এই অঞ্চলে আগ্রাসী উসকানি অব্যাহত রেখেছে।ফিলিপাইনের অভিযোগ—তাদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে অবৈধভাবে মাছ ধরা এবং পরিবেশগতভাবে ক্ষতিকর কৃত্রিম দ্বীপ নির্মাণের পাশাপাশি সার্বভৌম অধিকার লঙ্ঘন করছে চীন।

যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান মঙ্গলবার (২৫ আগস্ট) রহস্যজনকভাবে রাশিয়ার রাজধানী মস্কোয় অবতরণ করেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে কূটনৈতিক যোগাযোগ অনেকটাই স্থবির থাকা অবস্থায় এই অস্বাভাবিক বিমানযাত্রা নানা জল্পনার জন্ম দিয়েছে।
২ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্প্রসারণের মার্কিন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘অবৈধ একতরফা নিষেধাজ্ঞা’ আখ্যা দিয়ে বলেছে, নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার সংগীত শিল্পে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি গানকে সরকারি সংগীত চার্ট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পীদের জীবিকা ও মানবসৃষ্ট সৃজনশীলতার ওপর জেনারেটিভ এআই প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাবের মুখে দেশটির রেকর্ডিং শিল্প এই পদক্ষেপ নিয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অর্থায়নে বিভিন্ন গবেষণা পরিচালিত হয়েছে। তবে এই অর্থায়নের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে থাকা সরকারি ডাটাবেজে নিয়মিতভাবে প্রকাশ করা হয়নি বা অসামঞ্জস্যপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে বলে...
২ ঘণ্টা আগে