বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থান করছেন আশরাফ গনি। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত রোববার তালেবান যোদ্ধারা রাজধানী কাবুল দখল করলে পালিয়ে তাজিকিস্তান চলে যান আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। তাজিকিস্তান থেকে তিনি ওমান হয়ে ইউএই গেছেন।
ইউএইর পররাস্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, ‘সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের পক্ষ থেকে আশরাফ গনি ও তাঁর পরিবারকে মানবিক বিবেচনায় স্বাগত জানানো হয়েছে।’
গত রোববার চারপাশ তেকে তালেবান যোদ্ধারা কাবুলে প্রবেশ করতে শুরু করলে প্রথমে আলোচনার বিষয়টি সামনে আসে। কিন্তু কোনো আলোচনায় অংশ নেওয়া তো দূরের কথা, আশরাফ গনি গোপনে দেশ ছেড়ে চলে যান। শুরুতে তিনি তাজিকিস্তানে যান। যাওয়ার সময় তিনি এক হেলিকপ্টার ভর্তি টাকা নিয়ে যান বলে উল্লেখ করা হয়েছিল রাশিয়ার সংবাদমাধ্যমে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হলে আশরাফ গনি এক বিবৃতিতে জানিয়েছিলেন, শান্তির জন্যই তিনি এভাবে দেশ ছেড়েছেন। তিনি কোনো রক্তপাত চান না।
কিন্তু তাজিকিস্তান তাঁকে গ্রহণে অসম্মতি জানালে আশরাফ গনি ওমানে পাড়ি জমান। সেখান থেকে তাঁর গন্তব্য যুক্তরাষ্ট্র হতে পারে বলে মঙ্গলবার পর্যন্ত ধারণা করা হয়েছিল। কিন্তু গতকাল রোববার ইউএইর পক্ষ থেকে জানানো হয়, তিনি সেখানেই আছেন। আর মানবিক বিবেচনায় তাঁকে ও তাঁর পরিবারকে আশ্রয় দেওয়ার কথাও জানানো হয়।
এদিকে গতকাল বুধবার তাজিকিস্তানের আফগান দূতাবাস আশরাফ গনির গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ‘সৌদি আরামকো’ ড্রোন হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ রাস তানুরা তেল শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। হামলার জেরে সেখানে আগুন ধরে গেলে উৎপাদন ও লোডিং কার্যক্রম স্থগিত করা হয়।
১১ মিনিট আগে
ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাসের মুখপাত্র ফাহাদ নাজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরব সব সময় তেহরানের সঙ্গে একটি নির্ভরযোগ্য চুক্তিতে পৌঁছানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে আসছে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সব ধরনের যোগাযোগে কোনো সময়ই আমরা...
৩২ মিনিট আগে
ইরানের একটি স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৮৫ জন নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হামলার কৌশল, প্রযুক্তির নির্ভুলতা এবং বেসামরিক প্রাণহানির বিষয়ে প্রশ্ন তুলেছেন।
৩৯ মিনিট আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছেন ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সী খামেনি নিহত হওয়ার ঘটনায় পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন—এই প্রশ্নটি এখন জরুরি
১ ঘণ্টা আগে