মাঝ আকাশে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বোয়িং-৭৭৭ ফ্লাইটে মারামারিতে জড়িয়েছিলেন দুই যাত্রী। তাঁদের মারামারির একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
শেয়ার হওয়া ওই ভিডিওতে দেখা যায়, খালি গায়ের এক যুবক সিটে বসে থাকা আরেক যাত্রীর দিকে তেড়ে যাচ্ছেন। এ সময় বসে থাকা ওই যাত্রীর সঙ্গে তিনি মারামারিতে জড়ান। বসে থাকা যাত্রীও তাঁকে চড়-থাপ্পড় মারেন। এ সময় অন্য আরেক ব্যক্তি এসে তাঁদের মারামারি থামান। তবে ভিডিওতে বসে থাকা ওই যাত্রীর চেহারা দেখা যায়নি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ফ্লাইটটি কোথায় যাচ্ছিল সেটি জানা যায়নি এবং মারামারির কারণ সম্পর্কেও জানা যায়নি। টুইটারে বিতাঙ্কো বিশ্বাস নামের অন্য এক যাত্রী ভিডিওটি শেয়ার করেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এ নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।
একজন লেখেন, ‘দক্ষিণ এশিয়াজুড়ে এটি একটি বড় সমস্যা। নিম্ন শ্রেণির লোকদের বিদেশে চাকরি দেওয়া হয়, কিন্তু সভ্যতার কোনো শিক্ষা তাঁদের মধ্যে নেই। আমি নিশ্চিত এসব ঘটনা ঘটতে থাকবে। তাঁদের কঠোর শাস্তি হওয়া উচিত।’
আরেকজন লেখেন, ‘আজকাল ফ্লাইটেও কোনো মান নেই। এয়ার হোস্টেস ও সহযাত্রীর সঙ্গে শিক্ষিত বা অশিক্ষিত সবাই অভদ্র আচরণ করছে। এটি বিমান ও যাত্রীদের জন্য সুখকর নয়।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৩ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৩ ঘণ্টা আগে