
ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। খবর এনডিটিভির।
ট্রাম্প বলেন, ‘বাস্তবে (যুদ্ধ) বিমান ভূপাতিত করা হয়েছে। পাঁচটা, পাঁচটা, চারটা বা পাঁচটা—তবে আমার মনে হয় পাঁচটা বিমান ভূপাতিত হয়েছিল।’ যদিও তিনি স্পষ্ট করে বলেননি, কোন দেশের যুদ্ধবিমান সেগুলো।
ট্রাম্পের এই বক্তব্যের পর ফের আলোচনায় এসেছে পাকিস্তানে চালানো ভারতের ‘অপারেশন সিঁদুর’। গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের ভূখণ্ডে এই অপারেশন চালায়। ওই হামলায় অন্তত ২৬ জন নিহত হয়। এর জেরে ৭ মে রাতে উভয় দেশের মধ্যে শুরু হয় বিমান, ক্ষেপণাস্ত্র ও স্থল হামলা,যা চলে টানা চার দিন।
পাকিস্তানের দাবি, তারা সংঘাতে ভারতের তিনটি রাফালসহ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং কয়েকজন ভারতীয় পাইলটকে আটক করেছে। তবে এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেনি ইসলামাবাদ। ভারত এখনো নির্দিষ্ট করে ক্ষয়ক্ষতির তথ্য না জানালেও দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান স্বীকার করেছেন, কিছু বিমান হারিয়েছে ভারত। তবে পাকিস্তানের ‘পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত’ করার দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন তিনি।
চৌহান বলেন, ‘প্রশ্ন হলো, বিমানের পতন নয়, বরং কেন সেগুলো ভূপাতিত হয়েছিল, সেটা গুরুত্বপূর্ণ। সংখ্যা নয়, কৌশল ছিল আসল।’ তিনি জানান, ভারত পরবর্তী পর্যায়ে পাকিস্তানের ভেতরে ৩০০ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত বিমানঘাঁটিতে নিখুঁত হামলা চালিয়েছে।
এদিকে রাফাল যুদ্ধবিমানের নির্মাতা ফরাসি কোম্পানি ড্যাসল্ট অ্যাভিয়েশনের চেয়ারম্যান এরিক ত্রাপিয়ের পাকিস্তানের দাবি নাকচ করে বলেন, ‘তাদের বক্তব্য সত্য নয়। পাকিস্তান বলছে তারা তিনটি রাফাল ভূপাতিত করেছে—এটা ভিত্তিহীন।’
এই সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার কথা দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা অনেক যুদ্ধ থামিয়েছি। ভারত ও পাকিস্তানের মধ্যকার এই যুদ্ধও আমরা থামিয়েছি। তারা দুই পারমাণবিক শক্তিধর দেশ, যাদের মধ্যে সংঘাত বাড়ছিল। আমরা বলেছি, যুদ্ধ চালালে কোনো বাণিজ্যচুক্তি হবে না।’
তবে ট্রাম্পের এই বক্তব্য নাকচ করেছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, সংঘাতের অবসান হয়েছে পুরোপুরি দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে। কোনো বিদেশি শক্তি এতে হস্তক্ষেপ করেনি। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অপারেশন সিঁদুরের’ সময় তিন বাহিনী সমন্বিতভাবে ‘সন্ত্রাসী অবকাঠামো ও সামরিক স্থাপনায়’ হামলা চালায়। ১১ মে ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সব পাইলট নিরাপদে দেশে ফিরে এসেছেন।

হংকংয়ের মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাবি চোইকে হত্যার পর তাঁর মরদেহ টুকরো টুকরো করে একটি পাত্রে গাজর ও অন্যান্য সবজির সঙ্গে রান্না করা হয়েছিল বলে আদালতে দাবি করেছেন কৌঁসুলিরা।
২ ঘণ্টা আগে
মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরকে আন্তর্জাতিক র্যানসমওয়্যার চক্র ‘কিলসেক’-এর (KillSec) মূল পরিচালনাকারী হিসেবে সন্দেহ করছে ইউরোপীয় আইনশৃঙ্খলা বাহিনী। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল জানিয়েছে, সমন্বিত অভিযানে চক্রটির গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্মন্ট অঙ্গরাজ্যে বসতবাড়িতে বসানো ব্যাটারিগুলোকে এক সুতায় গেঁথে তৈরি করা হয়েছে এমন এক বিদ্যুৎব্যবস্থা, যা এখন রাজ্যটির সবচেয়ে বড় বিদ্যুৎ উৎসে পরিণত হয়েছে। বিদ্যুৎ-বিভ্রাটের সময় বাড়িগুলোকে ব্যাকআপ সরবরাহের পাশাপাশি এসব ব্যাটারি একসঙ্গে যুক্ত হয়ে ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’
৫ ঘণ্টা আগে
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজকে দুর্ঘটনার হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বলেছেন, হামলার সময় তিনি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করেছেন। পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষার দায়িত্বটুকুও তিনি অনুধাবন করেছিলেন।
৫ ঘণ্টা আগে