জাপানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ১৩ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩০। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এ ছাড়া জাপানের নতো অঞ্চলে সংঘটিত এই ভূমিকম্পে গুরুতর আহত হয়েছে আরও অন্তত ১৪ জন।
স্থানীয় প্রশাসনের বারত দিয়ে এএফপি জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে এবং গুরুতর আহত হয়েছে আরও ১৪ জন। নিহতদের অর্ধেকই নতো অঞ্চলের সমুদ্র উপকূলীয় অঞ্চল ওয়াজিমার। মূলত ভূমিকম্পের পরপরই বেশ কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
গতকাল সোমবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে জাপানের নতো অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার এই ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পরপরই সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। প্রাথমিকভাবে অবশ্য ভূমিকম্পের মাত্রা বলা হয়েছে ৭ দশমিক ৪।
পরবর্তী কয়েক ঘণ্টায় অন্তত ১৫৫ বার ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের মিটিওরোলিজক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৬, অপর একটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬। এ ছাড়া বাকি ভূমিকম্পগুলোর প্রায় সবগুলোই ছিল রিখটার স্কেলে ৩ মাত্রার ওপরে। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে তীব্রতাও কমে এসেছে। তবে স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালের দিকেও বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে জেএমএ।
জাপানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জাপান টাইমস জানিয়েছে, ভূমিকম্পের পরপরই স্থানীয় ইশিকাওয়া, নিগাতা, তোয়োমা এবং ইয়ামাগাতা প্রিফেকচারের উপকূলীয় এলাকার বাসিন্দাদের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। তাদের দ্রুত উপকূল ছেড়ে উঁচু এলাকায় সরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, রাজধানী টোকিও থেকেও এর কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের ১০ মিনিটের মধ্যেই ১২ ফুট উচ্চতার একটি ঢেউ এসে আছড়ে পড়ে দেশটির ইশিকাওয়া প্রিফেকচারের ওয়াজিমা বন্দরে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিজেপি সরকারের অধীনে পশ্চিমবঙ্গ ‘শিকল ভেঙে মুক্ত হয়েছে’ এবং উন্নয়নের এক নতুন যাত্রা শুরু করেছে। একই সঙ্গে তিনি দেশভাগ-আমলের ইতিহাস স্মরণ করে জোর দিয়ে বলেন, ২০ জুন ছিল এমন এক ভাগ্যনির্ধারণী মুহূর্ত, যা নিশ্চিত করেছিল যেন বাংলা ভারতের অংশ হিসেবেই থেকে যায়।
২ ঘণ্টা আগে
কয়েক ঘণ্টা আগেই উভয় পক্ষ যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হওয়া সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এই সহিংসতা ভঙ্গুর শান্তি প্রক্রিয়াকে সুসংহত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনাকে ব্যাহত করার হুমকি সৃষ্টি করছে।
২ ঘণ্টা আগে
তৃণমূল কংগ্রেসের (টিএমসি) প্রায় ৪৪০ কোটি রুপি জমা থাকা তিনটি ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট কার্যক্রম (টাকা তোলার প্রক্রিয়া) ফ্রিজ বা স্থগিত করা হয়েছে। দলটির কয়েকজন বিদ্রোহী বিধায়ক এই তহবিলের উৎস নিয়ে বিস্তারিত তদন্তের দাবি জানিয়ে অভিযোগ করার পর এই পদক্ষেপ নেওয়া হলো...
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইরানের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল আজ শনিবার সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। একই সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, তিনিও শিগগিরই আলোচনায় যোগ দিতে সুইজারল্যান্ডে যাবেন...
১২ ঘণ্টা আগে