ফিলিপাইনে অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে দেশটির রাজধানী ম্যানিলার কাছে বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে এই মৃত্যুর ঘটনা ঘটে। এ সময় অন্তত ৮০টি বাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ম্যানিলার কাছাকাছি কুইজন শহরের ইউনিভার্সিটি অব ফিলিপাইনের ক্যাম্পাসের ভেতরের একটি জনাকীর্ণ আবাসিক এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
স্থানীয় অগ্নি নির্বাপণ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা গ্রেগ বিচাইদা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আগুন নেভাতে প্রায় দুই ঘণ্টা লেগেছে। সূত্রপাতের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্তরা কেউই নিজ বাড়ি থেকে সরে যাওয়ার সুযোগ পাননি।’
গ্রেগ বিচাইদা আরও জানান, নিহত ৮ জনের মধ্যে ৬ জনই শিশু, তবে তাদের বয়স সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
গ্রেগ বিচাইদা বলেন, ‘ঘরগুলোতে হালকা ফার্নিচার ছিল। আগুনের বিস্তারিত এত দ্রুত হয়েছিল যে—সেখানকার লোকজন হতবাক হয়ে গিয়েছিল। ফলে, তাঁরা আমাদের স্টেশনের কাছাকাছি থাকার পরও ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের জানাতে পারেনি।’
ফিলিপাইন বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। দেশটির রাজধানীতে প্রতি বর্গকিলোমিটারে বিপুলসংখ্যক বাসিন্দা রয়েছেন। ম্যানিলা মেট্রোপলিটন যা ফিলিপাইনের রাজধানী ম্যানিলা এবং কুইজনের মতো আরও কয়েকটি শহর নিয়ে গঠিত। ম্যানিলা মেট্রোপলিটনে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বসবাস করেন।

অস্ট্রেলিয়ার সংগীত শিল্পে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি গানকে সরকারি সংগীত চার্ট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পীদের জীবিকা ও মানবসৃষ্ট সৃজনশীলতার ওপর জেনারেটিভ এআই প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাবের মুখে দেশটির রেকর্ডিং শিল্প এই পদক্ষেপ নিয়েছে।
১১ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অর্থায়নে বিভিন্ন গবেষণা পরিচালিত হয়েছে। তবে এই অর্থায়নের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে থাকা সরকারি ডাটাবেজে নিয়মিতভাবে প্রকাশ করা হয়নি বা অসামঞ্জস্যপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে বলে...
১ ঘণ্টা আগে
মুম্বাইয়ের কোনো বিখ্যাত রেস্তোরাঁ, বহুজাতিক ফাস্টফুড চেইন কিংবা রাস্তার পাশের ছোট খাবারের দোকান—কেউই এখন আর নিশ্চিন্ত নয়। যে কোনো সময় দরজায় হাজির হতে পারেন একজন সরকারি কর্মকর্তা। তাঁর সঙ্গে থাকবে পরিদর্শক দল।
২ ঘণ্টা আগে
প্রায় ৪৭ বছর পর সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার ও পুনর্গঠনের পথে বড় বাধা অপসারণ হিসেবে দেখা হচ্ছে।
৩ ঘণ্টা আগে