থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সাজা কমিয়ে দিয়েছেন দেশটির রাজা মাহা ভাজিরালংকর্ন। থাকসিনের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজা তাঁর সাজা কমিয়ে দেন। শুক্রবার এ বিষয়ে একটি রাজকীয় গেজেট প্রকাশ করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
থাইল্যান্ডের রাজপ্রাসাদ থেকে প্রকাশিত রয়্যাল গেজেটে বলা হয়েছে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে থাকসিন সিনাওয়াত্রার অবদানের বিষয়টি বিবেচনা করে তাঁর সাজা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজার সিদ্ধান্ত অনুসারে থাকসিনের সাজা ৭ বছর কমিয়ে মাত্র এক বছর করা হয়েছে।
গেজেটে বলা হয়েছে, ‘থাকসিন তাঁর অপরাধ স্বীকার করেছেন এবং অনুশোচনা দেখিয়েছেন।’ তারই পরিপ্রেক্ষিতে তাঁর সাজা কমানো হয়েছে। গেজেটে আরও বলা হয়েছে, ‘থাকসিন দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি দেশ ও জনগণে কল্যাণে কাজ করেছেন। এ ছাড়া তিনি সব সময়ই রাজতন্ত্রের প্রতি অনুগত ছিলেন।’
গেজেটে আরও বলা হয়েছে, ‘তিনি আইনি প্রক্রিয়াকে সম্মান করে অপরাধ স্বীকার করেছেন, অনুতপ্ত হয়েছেন এবং আদালতের রায় মেনে নিয়েছেন। এই মুহূর্তে তিনি বৃদ্ধ এবং তাঁর এমন কিছু অসুস্থতা রয়েছে, যার জন্য একজন পেশাদার চিকিৎসকের যত্ন প্রয়োজন তাঁর। তাই মহারাজা সাধারণ ক্ষমা করে থাকসিন সিনাওয়াত্রার সাজা কমিয়েছেন…যাতে তিনি তাঁর দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশের আরও উন্নয়নে ব্যবহার করতে পারেন।’
এর আগে ২০০৬ সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন থাইল্যান্ডের ইতিহাসে অন্যতম জনপ্রিয় এই প্রধানমন্ত্রী। তাঁর আগে তিনি দুই দফায় দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে তিনি দেশ ছাড়েন। দুই বছর পর ২০০৮ সালে একবার স্বল্প সময়ের জন্য দেশে ফিরেছিলেন।
পরে টানা ১৫ বছর তিনি দেশে ফিরতে পারেননি। সর্বশেষ চলতি বছরের আগস্টে তিনি দেশে ফেরেন। বিমানবন্দরে নিজের তিন সন্তানের সঙ্গে অল্প কিছুক্ষণ কাটানোর পর তাঁকে সেখান থেকে সরাসরি নেওয়া হয় দেশটির সুপ্রিম কোর্টে। সেখানে তাঁর বিরুদ্ধে থাকা ১২ বছরের দণ্ডাদেশ চ্যালেঞ্জ করে আপিল করেন তিনি। আদালত সে সময় তাঁর দণ্ড কমিয়ে আট বছর করেন। সেখান থেকে তাঁকে নেওয়া হয় রাজধানী ব্যাংককের একটি কারাগারে। এক দিন পরেই অসুস্থতা নিয়ে ভর্তি হন হাসপাতালে এবং সেখান থেকেই আবেদন করেন রাজার কাছে।

গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরায়েলি হামলায় দুই চিকিৎসাকর্মীসহ অন্তত ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল রোববার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং মানবিক রীতিনীতি লঙ্ঘন করে চলেছে। তারা প্যারামেডিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
২ ঘণ্টা আগে
৮০ বছর বয়সী বাবা হোসেন আসাসা। পশ্চিম তীরের জেনিন সংলগ্ন ছোট্ট গ্রাম আসাসার বাসিন্দা ছিলেন তিনি। ১০ সন্তানের জনক এই গবাদিপশু ব্যবসায়ী এলাকায় অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। গত শুক্রবার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তাঁর।
৩ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক আজ সোমবার নবান্নে (সচিবালয়) অনুষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে রাজ্যবাসীর জন্য একাধিক জনকল্যাণমুখী ও প্রশাসনিক সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গ সরকার। এমনটাই জানিয়েছেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
৪ ঘণ্টা আগে