প্রতিবেশী দেশ মিয়ানমারে বন্যায় প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৩। এখনো নিখোঁজ আছেন অন্তত ৮৯ জন মানুষ। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বেসরকারি সংবাদমাধ্যম ইরাবতী এই তথ্য জানিয়েছে।
মিয়ানমারের জান্তা সরকারের তথ্য বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, দেশজুড়ে বিভিন্ন অঞ্চলে বন্যায় অন্তত ২৯৩ জন মারা গেছে এবং এখনো নিখোঁজ ৮৯ জন। মানুষের প্রাণহানির পাশাপাশি এই বন্যা ব্যাপক হারে গবাদিপশুরও প্রাণ কেড়ে নিয়েছে। নষ্ট হয়ে গেছে বিপুল পরিমাণ ফসলি জমি।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ইয়াগি মিয়ানমার ছাড়াও উত্তর ভিয়েতনাম, লাওস এবং থাইল্যান্ডের আঘাত হেনেছে। ঘূর্ণিঝড় আঘাত হানার পর এক সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। এখনো বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এসব দেশে সব মিলিয়ে ৬১৩ জনের মৃত্যু হয়েছে।
এর আগে, গত বুধবার মিয়ানমারের জান্তা সরকার জানিয়েছে, বন্যার কারণে প্রায় ২ লাখ ৭০ হাজার হেক্টর বা ৬ লাখ ৬০ হাজার একর জমির ধান ও অন্যান্য ফসল নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে ১ লাখেরও বেশি বিভিন্ন ধরনের গবাদিপশু মারা গেছে।
এর আগে, জাতিসংঘ জানিয়েছিল, বন্যায় মিয়ানমারে ৬ লাখ ৩০ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন। মিয়ানমারের জান্তা সরকারও বিদেশি সাহায্যের জন্য আবেদন জানিয়েছে। তবে ভারত সামান্য পরিমাণ সাহায্য দিলেও আর কোনো দেশ এখন পর্যন্ত দেশটিতে সহায়তা পাঠিয়েছে কি না তা জানা যায়নি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে সম্মতি প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ক্রেমলিন এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে.
২৪ মিনিট আগে
জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে ইরানকে উপগ্রহ চিত্র (স্যাটেলাইট ইমেজ) সরবরাহ করেছিল চীনা প্রতিষ্ঠানগুলো। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে...
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ওয়াশিংটনের সঙ্গে সংঘাতে যেতে চায় না এবং তারা যুক্তরাষ্ট্রের কাছে বার্তা পাঠিয়ে এই যুদ্ধে না জড়ানোর অনুরোধ করেছে। একই সময়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তাঁর টেলিফোনে কথা হয়েছে বলেও জানান ট্রাম্প...
৩ ঘণ্টা আগে
আসন্ন নভেম্বর মাসের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হবে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন...
৫ ঘণ্টা আগে