
নেপালে ‘জেনারেশন জেড’ তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করেছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন এবং সরকারের পতন ঘটেছে।
তবে এসব ঘটনায় শিরোনাম হয়েছেন নেপালের অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পৌডেলও। রাজধানী কাঠমান্ডুর রাস্তায় বিক্ষুব্ধ জনতা তাঁকে ধাওয়া করে এবং লাথি-ঘুষি মারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ৬৫ বছর বয়সী পৌডেল দৌড়ে পালাচ্ছেন, আর পেছনে শত শত মানুষ তাঁকে ধাওয়া করছে। একপর্যায়ে এক তরুণ বিক্ষোভকারী সামনে থেকে এসে লাফিয়ে তাঁকে লাথি মারেন। এতে তিনি একটি লাল দেয়ালে ধাক্কা খান। কিছুক্ষণ পর তিনি আবার উঠে দৌড়াতে শুরু করেন। ভিডিওটি সেখানেই শেষ হয়।
এ ছাড়া আরেকটি ভিডিওতে দেখা গেছে, পৌডেলকে ততক্ষণে দিগম্বর করে ফেলেছে বিক্ষুব্ধরা। তারা পৌডেলকে চ্যাংদোলা করে একটি নদীর পাড়ে নিয়ে যায় এবং তাঁকে নদীতে নিক্ষেপ করে। নদীতে নেমেও তাঁকে হাঁটুপানিতে কিল-ঘুষি মারছেন কয়েকজন—এমন দৃশ্য দেখা গেছে।
নিবন্ধন না করার অভিযোগে নেপাল সরকার ফেসবুক, ইউটিউব, এক্সসহ দুই ডজনের বেশি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিলে দেশটির ক্ষুব্ধ তরুণেরা রাজপথে নেমে আসেন। এরপর এই আন্দোলন শুধু সামাজিক যোগাযোগমাধ্যম পুনরুদ্ধারের দাবিতেই সীমিত থাকেনি। সরকারের দুর্নীতি, অদক্ষতা ও দমননীতির বিরুদ্ধেও তীব্র স্লোগান ওঠে। পরে পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে অন্তত ২২ জনের প্রাণহানি ঘটে বলে খবর পাওয়া গেছে। আহত হন অসংখ্য মানুষ। হতাহতের এই ঘটনায় বিক্ষোভ আরও উসকে ওঠে।
প্রচণ্ড বিক্ষোভের মুখে সোমবারই সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু পরিস্থিতি আর নিয়ন্ত্রণে রাখতে পারেনি সরকার।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান যুদ্ধে কাঙ্ক্ষিত সামরিক সহায়তা না পাওয়ায় যুক্তরাষ্ট্র উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো ছেড়ে যাওয়ার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য টেলিগ্রাফ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটোকে একটি ‘কাগুজে বাঘ’
১ ঘণ্টা আগে
ইহুদিবিদ্বেষী বক্তব্য, ধর্মীয় ঘৃণা ছড়ানো এবং চরমপন্থার অভিযোগে জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। আজ বুধবার তাঁর চলমান অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই তাঁকে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’ এবং সিডনি ভিত্তিক ‘ডেইলি টেলিগ্রাফ’...
৪ ঘণ্টা আগে
ইরাকের রাজধানী বাগদাদের একটি হোটেলের সামনে থেকে শেলি কিটলসন নামে একজন মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিককে অপহরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলের এই ঘটনায় ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজধানীজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বার্তা আদান-প্রদান চলছে এবং যুদ্ধের সমাপ্তি এখন দৃশ্যমান বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফক্স নিউজে শন হ্যানিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বর্তমানে আলোচনা চলছে। যেকোনো সময় সরাসরি বৈঠকের সম্ভাবনাও রয়েছে। আমরা সব সময় এ ধরনের আলোচনার জন্য...
৫ ঘণ্টা আগে