
জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে মধ্য এশিয়ার তেলসমৃদ্ধ দেশ কাজাখস্তানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটিতে দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কাজাখস্তানের বিভিন্ন শহরে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ বলেন, সরকারের পদত্যাগপত্র তিনি গ্রহণ করছেন।
সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, গত মঙ্গলবার কাজাখস্তানের অয়েল হাব বলে পরিচিত মেঙ্গিস্টা শহরে প্রতিবাদ শুরু হয়। দ্রুত এই বিক্ষোভ অন্য শহরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। রাতেও বিক্ষোভকারীরা শহরের রাস্তায় ছিলেন। দেশের অন্যতম বৃহৎ শহর আলমাটিতে পুলিশ কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ছুড়েও বিক্ষোভ সামাল দিতে পারেনি।
কাজাখস্তানের আলমাটি শহরের পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের দমাতে টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে। এ সময় বেশ কিছু গাড়িতে আগুন দেয় আন্দোলনকারীরা।
২০১৯ সালে পর্যন্ত কাজাখস্তানের সাবেক প্রেসিডেন্ট নুরসুলতান নজরবায়েভ কোনো রকম চ্যালেঞ্জ ছাড়াই দেশটির নেতৃত্ব দিয়ে আসছিলেন। কাজাখস্তানের প্রেসিডেন্ট তোকায়েব ২০১৯ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
উল্লেখ্য, কাজাখস্তানে অনেকেই এলপিজিতে গাড়ি চালান। সরকার এত দিন দাম নিয়ন্ত্রণ করে রেখেছিল বলে গ্যাসোলিনের থেকে এলপিজিতে গাড়ি চালানো সস্তা ছিল। সরকার সেই এলপিজির দাম বাড়ানোয় প্রবল বিক্ষোভ শুরু হয়, যার জেরে সরকারের পতন হলো।

ইরান সমর্থিত ইয়েমেনি গোষ্ঠী হুতিদের গত এক সপ্তাহের সামরিক তৎপরতার পর তাদের নিয়ন্ত্রণে রাখতে তেহরানকে সহযোগিতা করার জন্য গোপনে অনুরোধ জানিয়েছে চীন। সৌদি আরব বেইজিংয়ের কাছে সহায়তা চাওয়ার পর চীন ইরানের কাছে এই বার্তা দিয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত তিন ইরানি কর্মকর্তা। তাঁরা নাম প্রকাশ...
৩৬ মিনিট আগে
ইরান যুদ্ধ গুরুত্বপূর্ণ এক পর্যায়ে এসে পৌঁছেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষ করতে ফের বড় ধরনের হামলা শুরু করবেন কি না, সে বিষয়ে তাঁকে শিগগিরই বড় সিদ্ধান্ত নিতে হবে বলে তিনি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে...
৪৪ মিনিট আগে
সৌদি আরবের কাছে লকহিড মার্টিনের তৈরি এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্ট। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মধ্যপ্রাচ্যে সৌদি আরব আরও গভীরভাবে যুদ্ধে জড়িয়ে পড়ার সময় এই অনুমোদনের খবর এল।
১ ঘণ্টা আগে
সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। এতে এখন পর্যন্ত মোট অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। এদিকে, সৌদি আরবের দাবি করা মক্কায় হামলার বিষয়টি অস্বীকার করেছে হুতিরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে