
ইসরায়েলি আগ্রাসনে আহত ফিলিস্তিনিদের আশ্রয় দেবে ইন্দোনেশিয়া। গতকাল বুধবার সাংবাদিকদের এ কথা জানান দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তিনি জানান, প্রথম ধাপে এই সংখ্যা হাজারখানেক হতে পারে। তিনি বলেন, ‘ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনে আহতদের অস্থায়ীভাবে আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া।’
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এই সফরে তুরস্ক, কাতার, জর্ডান, মিসর ও সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা রয়েছে তাঁর।
ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের কীভাবে নিরাপদে সরিয়ে নেওয়া যায়, সে বিষয়ে ফিলিস্তিন ও অন্য মুসলিম দেশগুলোর সঙ্গে কথা বলতে পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন বলেও জানান প্রাবোও সুবিয়ান্তো। তিনি বলেন, ‘আমরা আহত গাজাবাসী ও অনাথ শিশুদের সরিয়ে নিতে প্রস্তুত। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত এবং গাজার পরিস্থিতি তাদের প্রত্যাবর্তনের জন্য নিরাপদ না হওয়া পর্যন্ত তারা সাময়িকভাবে ইন্দোনেশিয়ায় থাকবে।’ বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া বরাবরই ফিলিস্তিন ইস্যুতে সরব।
বিভিন্ন সময়ে দফায় দফায় ফিলিস্তিনে মানবিক সহায়তা পাঠিয়েছে জাকার্তা। প্রাবোও সুবিয়ান্তো বলেন, এই সংঘাতের সমাধানে ইন্দোনেশিয়া তার ভূমিকা আরও বাড়াতে চায়। তবে এটি সহজ নয়। তিনি বলেন, ফিলিস্তিনিদের নিরাপত্তা এবং তাদের স্বাধীনতাকে সমর্থনের ক্ষেত্রে ইন্দোনেশিয়ার প্রতিশ্রুতি সরকারকে আরও সক্রিয়ভাবে কাজ করতে অনুপ্রাণিত করছে। গত বছর আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে প্রাবোও সুবিয়ান্তো বলেন, প্রয়োজনে গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় তাঁর দেশ।
ফিলিস্তিনিদের তাড়িয়ে দিয়ে গাজা দখলের যে পরিকল্পনা যুক্তরাষ্ট্র করেছে তারও কঠোর সমালোচনা করেছে জাকার্তা। ট্রাম্পের ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যেকোনো প্রচেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যানের ঘোষণাও দেয় ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বছর অক্টোবরে গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথাও বলেছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।
ইন্দোনেশিয়ার সাময়িকভাবে ফিলিস্তিনি শরণার্থীদের আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হবে, তা এখনো অস্পষ্ট। ইসরায়েল যেভাবে গাজা সংকট ‘সমাধান’ করার নামে আগ্রাসী অবস্থান নিচ্ছে তাতে গাজা কবে নাগাদ আবার নিরাপদ হবে, কিংবা আদৌ সেই শরণার্থীরা আর ফিরে যেতে পারবে কি না-তা নিয়ে সংশয় রয়েই যায়। বিশ্লেষকেরা বলছেন, গাজার বর্তমান পরিস্থিতিতে এটা অনেকটা নিশ্চিত যে, এই ‘সাময়িক’ আশ্রয়ের ব্যবস্থাই শেষ পর্যন্ত স্থায়ী হয়ে যেতে পারে।

ইরান-যুক্তরাষ্ট্র ইস্যুতে ইরানের প্রধান আলোচক ও দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানি জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি অনুমোদন করবে না তেহরান।
২৭ মিনিট আগে
ইন্দো–প্যাসিফিক বা ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে তাদের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ও মনোযোগ নিয়ে সংশয় বাড়ছে। একইসঙ্গে দ্রুত সামরিক উত্থানের পথে এগিয়ে যাচ্ছে চীন। এই অবস্থায় ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলো নিজেদের সামরিক শক্তি বাড়াতে এবং একে অপরের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা
৩ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন আরও পাঁচ সদস্য। সেই শপথের তিন সপ্তাহ পর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আগামীকাল সোমবার মন্ত্রিসভা সম্প্রসারণ করতে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রসঙ্গ টেনে বলেছেন, যুক্তরাষ্ট্র ‘ইরাকে খুব বাজে কাজ করেছে’ এবং ‘মার্কিন বাহিনীর বাগদাদে বা ইরানে যাওয়া উচিত হয়নি।’ মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।
৫ ঘণ্টা আগে