
নেপালের সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তাদের সম্পদের উৎস অনুসন্ধানের জন্য গঠিত উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিশনের কার্যক্রমের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
গতকাল শুক্রবার আদালত নির্দেশ দিয়েছেন, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই কমিশন কোনো নাগরিক বা সরকারি কর্মকর্তাকে সম্পদের বিবরণী জমা দিতে বাধ্য করতে পারবে না। একই সঙ্গে ইতিমধ্যে জমা পড়া তথ্যের ওপর ভিত্তি করে কারও বিরুদ্ধে আইনি বা শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশও করা যাবে না।
নেপালের বালেন্দ্র শাহ নেতৃত্বাধীন সরকার কর্তৃক গঠিত এই কমিশনটির সাংবিধানিক বৈধতা এখন সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে যাচাই করা হবে। আদালতের এই আদেশের ফলে কমিশনের মূল কার্যক্রম কার্যত পুরোপুরি থমকে গেল।
বিচারপতি টেক প্রসাদ ধুঙ্গানা এবং বিচারপতি শ্রীকান্ত পৌডেলের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি ডিভিশন বেঞ্চ টানা দুই দিন শুনানির পর এই আদেশ দেন। একই সঙ্গে বিষয়টির সাংবিধানিক গুরুত্ব বিবেচনা করে মামলাটি তিন সদস্যের একটি পূর্ণাঙ্গ বেঞ্চে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
আইনজীবী প্রেম রাজ সিলওয়াল এবং মান বাহাদুর লামিছানের দায়ের করা দুটি রিটের পরিপ্রেক্ষিতে আদালত এই অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেন। আবেদনকারীদের যুক্তি ছিল, সরকার সংসদকে এড়িয়ে কেবল নির্বাহী আদেশের মাধ্যমে এই কমিশন গঠন করে নিজের সাংবিধানিক এখতিয়ার লঙ্ঘন করেছে।
আদালতের আদেশে বলা হয়েছে, ‘কমিশন গঠনের গেজেট বিজ্ঞপ্তির পরিধি অনুযায়ী তদন্ত চললে তা নেপালের সংবিধান ও প্রচলিত আইনের স্পষ্ট লঙ্ঘন হতে পারে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অপূরণীয় আইনি ক্ষতির কারণ হতে পারে।’
রিট আবেদনকারীদের দাবি, এই কমিশন গঠনের সিদ্ধান্ত নেপালের সংবিধানের ২৮ অনুচ্ছেদে বর্ণিত গোপনীয়তার অধিকার এবং ২৩৯ অনুচ্ছেদে বর্ণিত দুর্নীতি দমন সংস্থা ‘কমিশন ফর দি ইনভেস্টিগেশন অব অ্যাবিউজ অব অথোরিটি’ (সিআইএএ)-এর এখতিয়ারের পরিপন্থী।
চলতি বছরের ১৫ এপ্রিল সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেন্দ্র কুমার ভাণ্ডারীর নেতৃত্বে এই পাঁচ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়। ২০০৫-০৬ সালের গণ-আন্দোলন থেকে শুরু করে ২০২৫-২৬ সাল পর্যন্ত—গত ২০ বছরে দায়িত্ব পালনকারী রাজনীতিক, আমলা এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের অবৈধ সম্পদের উৎস খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছিল এই কমিশনকে।
কমিশনটিতে আরও রয়েছেন অবসরপ্রাপ্ত দুই বিচারপতি পুরুষোত্তম পরাঞ্জুলি ও চণ্ডী রাজ ঢাকাল, নেপাল পুলিশের সাবেক ডিআইজি গণেশ কেসি এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রকাশ লামসাল।
শুরু থেকেই আইনি মহলের একটি অংশ এই কমিশনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আসছিল। এমনকি কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারক প্রকাশ্যে এই কমিশন বয়কট করার এবং সম্পদের বিবরণী না দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
আদালতের স্থগিতাদেশ আসার আগে পর্যন্ত কমিশনের কার্যক্রম পুরোদমে চলছিল। কমিশনের মুখপাত্র গণেশ কেসি জানান, ইতিমধ্যে তাঁরা ১৩ হাজার ৬৬০টি সম্পদের বিবরণী এবং ১ হাজার ৫০০-এর বেশি সাধারণ অভিযোগ পেয়েছিলেন। আগামী ১৬ জুলাইয়ের মধ্যে প্রায় ২৫ হাজার বর্তমান ও সাবেক কর্মকর্তার সম্পদের বিবরণী জমা দেওয়ার কথা ছিল।
কমিশনের মুখপাত্র বলেন, ‘আমরা শুক্রবার সকাল থেকেই জমা পড়া বিবরণীগুলো খোলার কাজ শুরু করেছিলাম। গত চার দিনে প্রায় ৩০০টি ফাইলের প্রাথমিক পর্যালোচনা শেষ হয়েছিল। সন্দেহজনক সম্পদের খোঁজ পেলে আমরা মামলাগুলো সিআইএএ-এর কাছে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলাম।’
ইতিমধ্যে নেপালের বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্ব তাঁদের সম্পদের বিবরণী জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল ও সুশীলা কার্কি, সাবেক মন্ত্রিপরিষদ চেয়ারম্যান খিল রাজ রেগমি, সাবেক উপপ্রধানমন্ত্রী ঈশ্বর পোখরেল ছাড়াও বেশ কয়েকজন সাবেক প্রধান বিচারপতি, সেনাপ্রধান ও সচিব রয়েছেন।
কমিশনের পক্ষ থেকে ৫২ জন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি এবং ২২০ জনেরও বেশি উচ্চ আদালতের সাবেক বিচারকের কাছে সম্পদের বিবরণী চাওয়া হয়েছিল।
নেপালের বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ বিপিন অধিকারী আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘দুর্নীতি রোধ ও জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত জরুরি কাজ, কিন্তু সরকার সংসদকে এড়িয়ে কেবল নির্বাহী আদেশে এমন কোনো মেকানিজম বা কমিশন তৈরি করতে পারে না। সুশাসন নিশ্চিত করতে চাওয়া কোনো সরকারও সংসদীয় যাচাই-বাছাইকে এড়িয়ে যেতে পারে না।’
অন্যদিকে, নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়ের আইন সচিব পুষ্কর সাপকোটা জানিয়েছেন, সরকার আদালতের এই আদেশের আইনি দিকগুলো মূল্যায়ন করছে। তিনি বলেন, ‘দুর্নীতিবিরোধী লড়াই যাতে পুরোপুরি থমকে না যায়, সে জন্য সরকার সম্ভাব্য সব আইনি বিকল্প খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
আপাতত সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের অপেক্ষায় কমিশনের কার্যালয়ে জমা পড়া হাজার হাজার সম্পদের বিবরণী ও অভিযোগের ফাইলগুলো বন্ধ খামেই পড়ে থাকবে।

মায়ের ওপর গাড়ি তুলে দিয়ে হত্যার পরিকল্পনার অভিযোগে আগেই গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এবার ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরের সেই আইন বিভাগের ছাত্রীর বিরুদ্ধে নিজের বাবাকেও হত্যার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত তরুণীর নাম আয়ুশি (২৩)। তিনি এলএলবি শেষ বর্ষের ছাত্রী।
৪০ মিনিট আগে
এই ব্ল্যাকআউটের সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি দেশটি। তবে গত সোমবারের একই ধরনের একটি বিদ্যুৎ বিপর্যয়ের পর চলতি বছরে এ নিয়ে মোট চারবার দেশজুড়ে ব্ল্যাকআউটের ঘটনা ঘটল। এর আগে গত মার্চ মাসে আরও দুবার পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে পড়েছিল।
৪৪ মিনিট আগে
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন হাজারো মানুষ। গতকাল শুক্রবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। গত শুক্রবার দেশটির রাজধানী কারাকাসে ৩.০ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প হলে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দ্রুত ভবনগুলো খালি করে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
সম্প্রতি এক পডকাস্টারের সঙ্গে আলাপ করতে গিয়ে আলবেনিয়ার এক দ্বীপের কথা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। দেশটির দক্ষিণ উপকূলে অবস্থিত ‘সাজান’ নামের ওই দ্বীপটি কীভাবে আবিষ্কার করেছিলেন সে গল্প বলতে গিয়ে ইভাঙ্কা জানান, এক বন্ধুর ইয়ট থেকে সাঁতরে দ্বীপে ওঠেন তিনি, এরপ
২ ঘণ্টা আগে