থাইল্যান্ডে মাত্র ৫২ বছর বয়সে শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যুর দুই বছর পূর্ণ হয়েছে আজ সোমবার। মৃত্যুর এই দিনটিতে অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ক্রিকেটারকে স্মরণ করেছেন সাবেক সহকর্মী ও ভক্তরা। বাবাকে স্মরণ করে একটি আবেগঘন চিঠি লিখেছেন ওয়ার্নের কন্যা ব্রুকও।
বিশ্বখ্যাত স্পিনারের তিন সন্তানের মধ্যে সবার বড় হলেন ব্রুক। মৃত বাবার উদ্দেশে তিনি লিখেছেন—‘আজ দুই বছর, ডেড। তোমাকে ছাড়া এটি সবচেয়ে ধীর এবং দ্রুততম দুই বছর ছিল। এখানে আমাদের সঙ্গে তুমি শিশুদের মতো ছিলে এবং পিকি ব্লাইন্ডারের নতুন মৌসুম কতটা ভালো তা নিয়ে কথা বলতে। তুমি বাড়িতে এলে পরের পর্ব আমরা একসঙ্গে দেখব। তোমাকে ছাড়া এখানে জীবনের কোনো মানে নেই। আমরা প্রতিদিনই তোমাকে গর্বিত করার চেষ্টা করছি। তোমার কথা খুব মনে পড়ে। তোমাকে ভালোবাসি চিরকাল।’
২০২২ সালে ৪ মার্চ থাইল্যান্ডে শেন ওয়ার্নকে মৃত অবস্থায় আবিষ্কার করেছিলেন তাঁর বন্ধু এবং ব্যবসায়িক অংশীদার অ্যান্ড্রু নিওফিতো। দুজন একসঙ্গে একটি পানীয় আড্ডা এবং রাতের খাবার খাওয়ার কথা ছিল সেদিন। অচেতন ওয়ার্নের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে তাঁকে সিপিআর দিয়েও কোনো ফল পাননি নিওফিতো।
ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা এক বিবৃতিতে জানিয়েছিল, শেনকে অচেতন অবস্থায় তাঁর ভিলায় পাওয়া গেছে। মেডিকেল কর্মীদের সর্বোচ্চ চেষ্টার পরও তাঁকে বাঁচানো যায়নি।
ওয়ার্নের ম্যানেজার জেমস এরকসাইন জানিয়েছিলেন, ফক্স ক্রিকেটের সঙ্গে পুরো গ্রীষ্ম অ্যাশেজ নিয়ে ব্যস্ত থাকার পর তিন মাসের ছুটি পেয়েছিলেন ওয়ার্ন। ছুটি কাটাতেই তাই থাইল্যান্ডে গিয়েছিলেন তিনি।
ওয়ার্নের মৃত্যুর খবরে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, ‘আমরা সবাই ওয়ার্নিকে দেখে বড় হয়েছি। তাকে আদর্শ মেনেছি। আমাদের সবার দেওয়ালে তার পোস্টার ছিল। তার কানে ছিল দুল।’

ইসরায়েলের হামলা ও ধ্বংসযজ্ঞে গাজা উপত্যকার প্রায় ৮২ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিসিবিএস)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত গাজায় প্রায় ২ লাখ ১ হাজার ২৯০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
২০ মিনিট আগে
মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি গত সপ্তাহে ইরান যুদ্ধ শুরুর আগের স্তর পার হয়ে গেছে। তবে ইরানকে বাদ দিয়ে এই হিসাব করা হয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চললেও এমনটি ঘটেছে বলে জানিয়েছে সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলার।
২৬ মিনিট আগে
তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে এফবিআই। লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ৩৪ বছর বয়সী ওয়ানইং ঝাং ক্যালিফোর্নিয়ার ইরভিনের বাসিন্দা। তিনি হিদার নামেও পরিচিত।
৪০ মিনিট আগে
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো। তিনি বর্তমান প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দ্য সিলভাকে পেছনে ফেলেছেন। ফলে চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় দ্বিতীয় দফার ভোটে লুলার মুখোমুখি হবেন তিনি।
১ ঘণ্টা আগে