
অস্ট্রেলিয়া আজ বৃহস্পতিবার নতুন ঘৃণাত্মক অপরাধ আইন পাস করেছে। এই আইনের অধীনে প্রকাশ্যে নাৎসি স্যালুট অপরাধ হিসেবে গণ্য হবে এবং এর জন্য বাধ্যতামূলক কারাদণ্ডের মুখে পড়তে হবে।
দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, নতুন আইনটি মূলত ইসরায়েল-গাজা যুদ্ধের পর অস্ট্রেলিয়ায় ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক হামলার বেড়ে যাওয়ার প্রতিক্রিয়ায় প্রণীত হয়েছে।
নতুন আইনে নাৎসি স্যালুটকে কম গুরুতর ঘৃণাত্মক অপরাধের শ্রেণিতে রাখা হলেও এর জন্য কমপক্ষে ১২ মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এ ছাড়া কেউ সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত হলে তাঁকে সর্বোচ্চ ছয় বছরের কারাদণ্ড দেওয়া হবে।
সাম্প্রতিক মাসগুলোতে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে ইহুদি উপাসনালয়, বিভিন্ন ভবন ও ইহুদি সম্প্রদায়ের সদস্যদের গাড়ির ওপর হামলা বেড়েছে। এমনকি সিডনিতে বিস্ফোরকভর্তি একটি ক্যারাভান উদ্ধার করা হয়েছে। কতগুলো ইহুদি লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্যই এগুলো পরিবহন করা হচ্ছিল বলে তদন্ত করে জানা গেছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ স্কাই নিউজকে বলেছেন, ‘যারা ইহুদি বিদ্বেষ ছড়াবে, তাদের আইনের আওতায় এনে অভিযুক্ত করা হবে এবং কারাগারে পাঠানো হবে।’
এর আগে বাধ্যতামূলক কারাদণ্ডের বিপক্ষে ছিলেন আলবানিজ। তবে বর্তমান পরিস্থিতির কারণে তিনি আইনটির পক্ষে অবস্থান নিয়েছেন।
দেশটির সরকারের ঘৃণাত্মক অপরাধের বিলটি ২০২৩ সালে প্রথমবারের মতো সংসদে উত্থাপন করা হয়েছিল। এই প্রস্তাবনায় জাতি, ধর্ম, জাতীয়তা, রাজনৈতিক মতামত, লিঙ্গ, যৌনতা, লিঙ্গ পরিচয় ও আন্তলিঙ্গ অবস্থা ইত্যাদির ভিত্তিতে কাউকে ভয় দেখানো বা সহিংসতার হুমকি দেওয়াকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বুধবার রাতে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক নতুন সংশোধনী উত্থাপন করে বলেন, ‘এটি ঘৃণাত্মক অপরাধের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে কঠোর আইন।’
২০২৩ সালে ভিক্টোরিয়া রাজ্যে জ্যাকব হারসান্ত নামে এক ব্যক্তি প্রথমবারের মতো প্রকাশ্যে নাৎসি সালাম দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হন। ২৫ বছর বয়সী হারসান্ত ২০২৩ সালের ২৭ অক্টোবর ভিক্টোরিয়া কাউন্টি কোর্টের বাইরে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে হিটলারকে প্রশংসা করে নাৎসি সালাম দেন। এই ঘটনার ছয় দিন আগেই অবশ্য ভিক্টোরিয়া রাজ্য সরকার এই সালামকে বেআইনি ঘোষণা করেছিল।

দক্ষিণ এশিয়ার চার দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষ নিজেদের প্রতিবেশী দেশগুলোকে কীভাবে মূল্যায়ন করে, তা নিয়ে একটি জরিপ পরিচালনা করেছে বিখ্যাত গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার।
৬ ঘণ্টা আগে
সৌদি আরবের নেতৃত্বে গঠিত একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে আনুষ্ঠানিকভাবে ১৩টি দেশ যোগদান করেছে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এর মাধ্যমে জোটটির প্রাতিষ্ঠানিক ও কার্যক্রমগত আনুষ্ঠানিক সূচনা হলো...
৭ ঘণ্টা আগে
ভারতের সঙ্গে সীমান্তসংক্রান্ত বিরোধের আইনি ভিত্তি হিসেবে বিবেচিত ১৮১৬ সালের ঐতিহাসিক ‘সুগৌলি চুক্তি’র মূল দলিল নেপালের কাছে আছে কি না, তা নিশ্চিত করতে পারছে না দেশটির সরকার। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি সভায় বক্তব্য...
৭ ঘণ্টা আগে
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের একটি বিল আটকে দিয়েছেন ফ্রান্সের সর্বোচ্চ আদালত। শুক্রবার (১৪ আগস্ট) দেশটির সাংবিধানিক পরিষদ জানিয়েছে, প্রস্তাবিত আইনটি মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের ওপর অসামঞ্জস্যপূর্ণ হস্তক্ষেপ করতে পারে।
৭ ঘণ্টা আগে