
আগামী দুই থেকে তিন সপ্তাহ ইরানের ওপর কঠোর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানকে আগামী কয়েক সপ্তাহ বড় ধরনের হামলার মোকাবিলা করতে হবে। দেশটিকে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে নেওয়া হবে উল্লেখ করে তিনি ইরানে মার্কিন অভিযানের সাফল্যের প্রশংসা করেন। এ সময় ট্রাম্প দাবি করেন, ইরানে ওয়াশিংটনের সব লক্ষ্য এখন পর্যন্ত অর্জিত হয়েছে, এমনকি লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সাফল্য মিলেছে।
ট্রাম্প বলেন, ‘আগামী দুই থেকে তিন সপ্তাহ আমরা ইরানের ওপর অত্যন্ত ভয়াবহ আঘাত হানতে যাচ্ছি। আমরা তাদের সেই প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, যেখানে তাদের থাকা উচিত।’
ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন।
তবে ইরানের সঙ্গে কোনো আলোচনার বিষয়ে ট্রাম্প কিছু বলেননি। এমনকি হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে যে ৬ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন, সে বিষয়টিও তিনি উল্লেখ করেননি। বিশ্ববাজারে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ এই জলপথটি পুনরায় চালু না করলে ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট।
জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় বিশ্বজুড়ে যে দাম আকাশচুম্বী হয়েছে, তা নিরসনের কোনো স্পষ্ট পথও দেখাননি ট্রাম্প। ইরানে মার্কিন পদাতিক সৈন্য পাঠানোর সম্ভাবনা কিংবা ট্রান্স-আটলান্টিক জোট ন্যাটোর বিষয়েও তিনি কিছু বলেননি। যদিও এর আগে জলপথটির নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে সহায়তা না করায় ন্যাটোর তীব্র সমালোচনা করেছিলেন তিনি।
এদিকে ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে দেওয়া ট্রাম্পের ভাষণকে ‘অসংলগ্ন’ বলে সমালোচনা করেছেন ডেমোক্রেটরা। দুই ডেমোক্রেট আইনপ্রণেতার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, এই ভাষণ জনগণের মৌলিক প্রশ্নগুলোর উত্তর দিতে ব্যর্থ হয়েছে।
সিনেটর মার্ক ওয়ার্নার এক বিবৃতিতে বলেন, জ্বালানি তেলের পাশাপাশি ডিজেল, সার ও অ্যালুমিনিয়ামসহ অন্যান্য নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে এই সংঘাত নিয়ে মার্কিন জনগণের কাছে ট্রাম্পের আরও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত ছিল।
অন্যদিকে সিনেটর ক্রিস মারফি বলেন, ‘এই ভাষণটি এমন এক বাস্তবতার ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে যা কেবল ডোনাল্ড ট্রাম্পের মাথাতেই বিদ্যমান। এই ভাষণ শোনার পর আমেরিকার কেউ নিশ্চিত হতে পারেনি যে আমরা যুদ্ধের উত্তেজনা বাড়াচ্ছি না কি কমাচ্ছি।’

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’ এশিয়ার ক্রেতাদের জন্য তাদের প্রধান অপরিশোধিত তেল ‘আরব লাইট’-এর দাম ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়েছে। বিশ্ববাজারে নিজেদের অংশ ধরে রাখা ও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুনরুদ্ধারের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২২ মিনিট আগে
ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী হামিদ বোভার্ড।
৩৩ মিনিট আগে
প্রাচীন মিসরের রাজাদের মৃত্যুর পর তাঁদের সেবক, কর্মকর্তা ও কারিগরদেরও হত্যা করে সমাধিস্থ করা হতো—বিতর্কিত এই ধারণার পক্ষে নতুন প্রমাণ পেয়েছেন গবেষকেরা। প্রাচীন কঙ্কালের খুলিতে মৃত্যুর সময়ের কাছাকাছি সময়ে সৃষ্ট গুরুতর আঘাতের চিহ্ন পাওয়ার পর এই ধারণা আরও জোরালো হয়েছে।
১ ঘণ্টা আগে
উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করা প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তাঁর অভিযোগ, মানব পাচারকারী চক্রগুলোই ঠিক করছে কারা ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করবে।
২ ঘণ্টা আগে