ব্রাজিলের সাও পাওলোয় আর্থার ও উরসো নামে এক পুরুষ মডেল তাঁর প্রথম স্ত্রীর সম্মতি নিয়ে একসঙ্গে আটজন নারীকে বিয়ে করেছিলেন। তবে সম্প্রতি তাঁকে ডিভোর্স দিচ্ছেন তাঁর একজন স্ত্রী। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা জ্যাম প্রেসের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আর্থার ও উরসো জ্যাম প্রেসকে জানান, একজন স্ত্রী ডিভোর্স দেওয়ায় দুঃখিত এবং বিস্মিত তিনি।
এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, মডেল উরসো লুয়ানা কাজাকি নামের এক নারীকে প্রথমে বিয়ে করেন। পরে তাঁর অনুমতি নিয়ে আরও আটটি বিয়ে করেন উরসো।
উরসো জানান, আগাথা নামের তাঁর একজন স্ত্রী তাঁকে ডিভোর্স দিতে যাচ্ছেন। কারণ সে ‘মিসেস মনোগামি’ হতে চায় না।
ব্রাজিলিয়ান মডেল বলেন, ‘সে আমাকে নিজের কাছে রাখতে চেয়েছিল। এটার কোনো মানে ছিল না, আমাদের শেয়ার করতে হবে। আমি বিচ্ছেদ সম্পর্কে খুব দুঃখিত এবং তার অজুহাত দ্বারা আরও বিস্মিত।’
উরসোর মতে, তাঁর অন্য স্ত্রীরাও মনে করেন আগাথা ভুল করেছেন।
বিবাহবিচ্ছেদ সম্পর্কে উরসো বলেন, ‘আমি জানি, আমি একজন স্ত্রীকে হারিয়েছি, কিন্তু আমি এ মুহূর্তে তার জায়গায় কাউকে আনছি না।’
উরসো যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলকে জানিয়েছেন, তাঁর ১০টি বিয়ে করার স্বপ্ন রয়েছে। শিগগিরই তিনি এ স্বপ্ন পূরণ করবেন।
ব্রাজিলিয়ান মডেলের দাবি, তিনি তাঁর সব স্ত্রীকে সমানভাবে ভালোবাসেন।

গ্রেটার ম্যানচেস্টারের সাবেক ক্যারিশমাটিক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম মূলত কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হওয়ার লক্ষ্য নিয়েই মাত্র কয়েক দিন আগে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মেকারফিল্ড আসনে একটি গুরুত্বপূর্ণ উপনির্বাচনে জয়লাভ করেন...
১০ ঘণ্টা আগে
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল সীমান্তের কাছাকাছি একটি বিশাল ভূগর্ভস্থ সুড়ঙ্গ কমপ্লেক্স আবিষ্কারের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের ভাষ্য অনুযায়ী, হিজবুল্লাহ সেখানে গোপনে ইরানি প্রযুক্তির কামিকাজে ড্রোন সংযোজন ও প্রস্তুতের কাজ চালাচ্ছিল।
১১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গিনি কাঁচা বা অপরিশোধিত সোনা রপ্তানি নিষিদ্ধ করেছে। দেশের ভেতরেই স্বর্ণ পরিশোধন ও প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনীতিতে অধিক মূল্য সংযোজন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
কাতারএনার্জি জানিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং বাংলাদেশিসহ বিভিন্ন দেশের আরও ৬৬ জন কর্মী আহত হয়েছেন...
১২ ঘণ্টা আগে