
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ ও জালিয়াতির মামলা হয়েছে। ২৫ কোটি মার্কিন ডলার ঘুষ দেওয়া এবং বিষয়টি গোপন রেখে মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের কারণে তাঁকে অভিযুক্ত করা হয়েছে।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানা যায়, গতকাল বুধবার নিউইয়র্কের একটি আদালতে আদানি ও একটি নবায়নযোগ্য জ্বালানি কোম্পানির দুই নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক লেনদেন এবং বিনিয়োগে প্রতারণার অভিযোগে মামলা করা হয়।
একই সঙ্গে, আদানি এবং ওই দুই নির্বাহীর বিরুদ্ধে বড় আকারের অর্থ জালিয়াতির অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ বাজারের তদারকি সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
ব্রুকলিনের মার্কিন অ্যাটর্নি অফিস জানায়, সৌরশক্তি সরবরাহের চুক্তি পেতে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে আদানি ও নবায়নযোগ্য জ্বালানি কোম্পানির দুই নির্বাহী কর্মকর্তা ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দিতে রাজি হয়েছিলেন। এই চুক্তি থেকে ২০ বছরে ২০০ কোটি ডলার মুনাফা অর্জনের আশা করছিলেন তারা।
মার্কিন অ্যাটর্নি ব্রিয়ন পিস বলেন, জ্বালানি চুক্তির জন্য অভিযুক্তরা ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেওয়ার পরিকল্পনা করে একটি স্কিম সাজিয়েছিল। এরপর মিথ্যা বলে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহ করছিল।
উপসহকারী অ্যাটর্নি জেনারেল লিসা মিলার বলেন, ভারতীয় সরকারি কর্মকর্তাদের ২৫ কোটি ডলার ঘুষ দিতে মার্কিন বিনিয়োগকারীদের ও ব্যাংকগুলোর সঙ্গে জালিয়াতি করে কোটি কোটি টাকার তহবিল সংগ্রহ করা হয়েছে। আদানি দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে জ্বালানি সরবরাহের এই বড় চুক্তি বাগিয়ে নিতে তহবিল সংগ্রহ করেছেন, যা যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের ক্ষতির কারণ হয়েছে।
প্রসিকিউটর জানায়, আদানি নিজেও বেশ কয়েকবার এই চুক্তি নিয়ে একাধিক ভারতীয় সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করেছিলেন। এই পরিকল্পনা সফল করতে অভিযুক্ত নির্বাহীরা মেসেজিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ বজায় রাখছিলেন। অভিযুক্ত সাগর আর আদানির ফোনে সরকারি কর্মকর্তাদের অর্থ দেওয়ার প্রস্তাব ও প্রতিশ্রুতির প্রমাণ পাওয়া গেছে।
তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আদানি গ্রুপ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ব্লুমবার্গের তালিকা অনুযায়ী, ৬২ বছর বয়সী গৌতম আদানি বিশ্বের ১৮তম ধনী ব্যক্তি, যার ব্যক্তিগত সম্পদ ৮ হাজার ৫০০ কোটি ডলার। আদানি গ্রুপের সমুদ্রবন্দর, কয়লাখনি, বিমানবন্দর পরিচালনা, জ্বালানিসহ আরও বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে।
গত বছর, মার্কিন বেসরকারি বিনিয়োগ সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের একটি প্রতিবেদনে আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ারবাজারে জালিয়াতি, হিসাব জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। এরপর কোম্পানিটির বাজার মূল্য চাপে পড়ে।
মিথ্যা, ভিত্তিহীন ও ইচ্ছাকৃত অভিযোগ বলে আখ্যায়িত করে হিন্ডেনবার্গের দাবিগুলো অস্বীকার করে আদানি গ্রুপ।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ লেবাননে চলমান সামরিক অভিযান আরও বিস্তারের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, দেশের উত্তর সীমান্তে নিরাপত্তা পরিস্থিতিতে মৌলিক পরিবর্তন আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪০ মিনিট আগে
গত কয়েক সপ্তাহে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—তিন পক্ষই যুদ্ধের একের পর এক ‘রেডলাইন’ বা চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। কামরাভা বলেন, ‘খেয়াল করলে দেখবেন, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক হামলাগুলো আগের তুলনায় অনেক বেশি নিখুঁত ও নির্ভুল হয়ে উঠেছে। বিশেষ করে, তেল ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে এসব আক্রমণ চালান
২ ঘণ্টা আগে
তেহরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে ইরানের কাছে এর ক্ষতিপূরণ চেয়েছে দেশটি। আজ রোববার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এই দাবি জানান।
৩ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, আবুধাবির একটি অ্যালুমিনিয়াম কারখানায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। কারখানাটির অপারেটর ‘এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম’ জানিয়েছে, হামলায় স্থাপনাটির ব্যাপক ক্ষতি হয়েছে।
৪ ঘণ্টা আগে