
বিজেপির টিকিটে আলিনগর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোদিভক্ত জনপ্রিয় লোকসংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। আসন্ন বিহার বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপি আজ বুধবার তাদের প্রার্থীদের দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে। সেখানে ১২ জন প্রার্থীর মধ্যে মৈথিলী ঠাকুরের নামও রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এ তালিকায় উল্লিখিত ১২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে নয়টিতেই বিজেপি নতুন প্রার্থীদের সুযোগ দিয়েছে।
তবে মৈথিলী ঠাকুরের মনোনয়ন বিজেপির একটি কৌশলগত পদক্ষেপ। বিশ্লেষকেরা বলছেন, মিথিলাঞ্চলে তরুণদের মধ্যে দলের আবেদন বাড়াতে মৈথিলী ঠাকুরের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছেন মোদি। আসন্ন নির্বাচনে আলিনগর বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গতকাল মঙ্গলবার বিজেপিতে যোগ দেওয়ার পর মৈথিলী ঠাকুর বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার আমার প্রিয় মানুষ। এর পাশাপাশি সমাজসেবা করতে এবং বিহারের উন্নয়নে অবদান রাখতেই বিজেপিতে যোগ দিচ্ছি।’ এ সময় তিনি জনসেবার মাধ্যমে মৈথিলী ঐতিহ্যকে তুলে ধরার ইচ্ছাও প্রকাশ করেন।
কয়েক বছর আগেও রাজনীতিতে আগ্রহ ছিল না মৈথিলী ঠাকুরের। কিন্তু প্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য শোনার পর তিনি রাজনীতির দিকে আকৃষ্ট হন। এর আগে এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মোদিজি যুবসমাজের জন্য অনুপ্রেরণা। তাঁর নেতৃত্বে কাজ করতে পারাটা আমার সৌভাগ্য।’
৬ অক্টোবর বিহারের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই ভোট হবে দুই দফায়—৬ নভেম্বর ও ১১ নভেম্বর। আর ভোট গণনা হবে ১৪ নভেম্বর।

ঘরে দরজা আটকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে স্বামীকে। দেখেই স্ত্রী ১৭ তলা থেকে লাফ দিয়ে মারা গেছেন। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে। প্রকৌশলী দম্পতির এমন পরিণতির কারণ খুঁজছে পুলিশ।
১ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের বিশাল ব্যয়ভার মেটাতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি ডোনাল্ড ট্রাম্প আহ্বান জানাতে পারেন বলে ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। সোমবার (৩০ মার্চ) সংবাদ সম্মেলনে ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট এই তথ্য জানান। তিনি বলেন, ১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধের মতো এবারও মার্কিন মিত্রদের
৪ মিনিট আগে
ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের আকাশে একটি অত্যাধুনিক মার্কিন-ইসরায়েলি ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে তারা।
৪ ঘণ্টা আগে
ইসরায়েলি পার্লামেন্ট ‘নেসেট’ ফিলিস্তিনিদের জন্য একটি চরম বিতর্কিত ও বৈষম্যমূলক মৃত্যুদণ্ড আইন পাস করেছে। গতকাল সোমবার পাস হওয়া এই আইনের মাধ্যমে ফিলিস্তিনিদের লক্ষ্য করে মৃত্যুদণ্ডকে একটি ডিফল্ট বা স্বয়ংক্রিয় সাজা হিসেবে নির্ধারণ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে