
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে তিনটি প্রধান বাধা কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। আরও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের প্রধান মধ্যস্থতাকারী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ‘যুদ্ধবিরতির নগ্ন লঙ্ঘনের’ কারণে হরমুজ প্রণালি খুলে দেওয়া ‘সম্ভব নয়’। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই ঘোষণা দেন। গালিবাফ বলেন, এই ‘লঙ্ঘনের’ মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ। তাঁর মতে, এই অবরোধ বিশ্ব অর্থনীতিকে ‘জিম্মি’ করার শামিল। আরও লঙ্ঘনের মধ্যে রয়েছে ইসরায়েলের তরফ থেকে ‘সব ফ্রন্টে যুদ্ধংদেহী মনোভাব’।
এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছে যুক্তরাষ্ট্রের আলোচনায় তিনটি প্রধান বাধা রয়েছে। তিনি বলেছেন, ইরান আলোচনার জন্য এখনো প্রস্তুত। তিনি যোগ করেন, যুক্তরাষ্ট্রের তরফ থেকে বারবার ‘প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ এবং হুমকি হলো প্রকৃত আলোচনার প্রধান বাধা’।
মঙ্গলবার ভোরের দিকে মনে হয়েছিল, চলতি সপ্তাহে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শান্তি আলোচনা হবে—কিন্তু তা এখনো শুরু হয়নি। এই আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের, যিনি এখনো যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন।
মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন, যার মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা ছিল। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট পরে স্পষ্ট করেন, ট্রাম্পের এই মেয়াদ বৃদ্ধি অনির্দিষ্টকালের জন্য এবং এর কোনো নতুন সময়সীমা নেই। তিনি আরও যোগ করেন যে ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধ নিয়ে ‘সন্তুষ্ট’ এবং তিনি ‘বুঝতে পারছেন যে ইরান এখন অত্যন্ত দুর্বল অবস্থানে রয়েছে।’
তিনি বলেন, ‘সব তাস এখন প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে।’ যুদ্ধ কবে শেষ হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লেভিট বলেন, এটি ট্রাম্পের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, ‘এবং তিনি যখন অনুভব করবেন যে এটি যুক্তরাষ্ট্র এবং আমেরিকান জনগণের স্বার্থে, তখনই তিনি সেই সিদ্ধান্ত নেবেন।’
বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌ চলাচল পথে সংঘর্ষ চলতে থাকার মধ্যেই ইরানি মধ্যস্থতাকারীর এই মন্তব্যটি সামনে এল। এর মধ্যেই ইরান ঘোষণা করেছে যে তারা এই প্রণালীতে দুটি জাহাজ ‘জব্দ’ করেছে। বুধবার সকালে ইরান জানায়, ‘পরিদর্শনের’ জন্য হরমুজ প্রণালি থেকে দুটি কার্গো জাহাজ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এর আগে ওই এলাকায় তিনটি কার্গো জাহাজে হামলার খবর পাওয়া গিয়েছিল।
বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণ করা মেরিন ট্রাফিক ট্র্যাকিং ডেটা অনুযায়ী, আগে আক্রান্ত হওয়া তিনটি কন্টেইনার জাহাজের একটি ইউফোরিয়া। এটি সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরের কাছে নোঙর করেছে বলে মনে হচ্ছে। সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ডের মতে, সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন ইউফোরিয়া ইরানের আট নটিক্যাল মাইল পশ্চিমে আক্রান্ত হয়েছিল। তবে জাহাজের কোনো ক্ষয়ক্ষতি বা ক্রুদের আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ইরান ইউফোরিয়া সম্পর্কে কোনো মন্তব্য করেনি, তবে তারা অন্য দুটি জাহাজ—এমএসসি ফ্রান্সেসকা এবং এপামিননডাস জব্দ করার কথা স্বীকার করেছে। এই দুটি জাহাজই হামলার ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জানিয়েছিল। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, জাহাজগুলো ‘অনুমতি ছাড়াই চলাচল করছিল’ এবং ‘বারবার নিয়ম লঙ্ঘন’ করেছে। তাদের বিরুদ্ধে ‘গোপনে’ হরমুজ প্রণালি ত্যাগ করার চেষ্টা এবং নেভিগেশন সিস্টেমের সঙ্গে কারচুপির অভিযোগ আনা হয়েছে।
বিবৃতিতে আরও সতর্ক করা হয়েছে, আইআরজিসি প্রণালির ভেতর সব ধরনের গতিবিধি ‘পর্যবেক্ষণ’ করছে এবং ‘আইন ভঙ্গকারীদের’ বিরুদ্ধে ‘দৃঢ়’ ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে। আইআরজিসি সংশ্লিষ্ট ইরানি সংবাদমাধ্যম তাসনিম ইরানি কমান্ডোদের দুটি জাহাজে অভিযানের রোমাঞ্চকর ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। তাদের সর্বশেষ অবস্থানের সংকেত অনুযায়ী, হামলার পর থেকে জাহাজ দুটি খুব বেশি দূরে সরতে পারেনি।

ভিয়েতনামকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সহায়তা করবে দক্ষিণ কোরিয়া। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে বৈঠকে এই বিষয়ে বোঝাপড়া হয়। এ ছাড়া, দুই দেশ বাণিজ্যে পরিমাণ ৫০ শতাংশের বেশি বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে ১৫০ বিলিয়ন ডলারে নেওয়ার লক্ষ্য নিয়েছে।
৪২ মিনিট আগে
একসময় অসংখ্য ভারতীয়র কাছে যুক্তরাষ্ট্র ছিল স্বপ্নের চূড়া। এখন সেই স্বপ্নে ফাটল ধরছে। ধীরে, কিন্তু স্পষ্টভাবে। নতুন বাস্তবতা হলো—অনেকেই আর সেই স্বপ্নে নিজেদের ভবিষ্যৎ দেখছেন না। মার্কিন থিংক ট্যাংক কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের জরিপ বলছে, ৪০ শতাংশ ভারতীয়–আমেরিকান যুক্তরাষ্ট্র ছাড়ার কথা
২ ঘণ্টা আগে
মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের নেতা থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইং বলেছেন, দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুকির জন্য ‘ভালো কিছু’ বিবেচনা করছে তাঁর সরকার। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থানের পর থেকেই বন্দী অবস্থায় আছেন।
৪ ঘণ্টা আগে
বিশ্বটা যেন ধীরে ধীরে ব্যক্তিগত ভল্টে পরিণত হচ্ছে, আর চাবিটা ধরে রাখছে খুব অল্প কয়েকজন। ঠিক সেই গল্পটাই সংখ্যার ভাষায় সামনে এনেছে রিয়েল এস্টেট পরামর্শক প্রতিষ্ঠান নাইট ফ্র্যাঙ্ক। তাদের বিশ্লেষণ বলছে, ২০৩১ সালের মধ্যে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা প্রায় ৪ হাজারে পৌঁছাতে পারে।
৫ ঘণ্টা আগে