
যুক্তরাষ্ট্র ভ্রমণের পর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা বা ‘ওভারস্টে’ ঠেকানোর লক্ষ্যে ৫০টি দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক জামানত বা ‘ভিসা বন্ড’ জমা দেওয়ার বিধান স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট (পররাষ্ট্র দপ্তর)।
প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ব্যবসা (বি১) ও পর্যটন (বি২) ভিসার আবেদন অনুমোদনের ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তাদের নির্দেশনা অনুসারে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার (প্রায় ২৪ লাখ টাকা) পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে।
যুক্তরাষ্ট্রের সরকারি গেজেট ‘ফেডারেল রেজিস্টার’-এ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়েছে। এটি আগামী ৩ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে।
নতুন তালিকায় বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশ যেমন নেপাল ও ভুটান রয়েছে। তালিকাভুক্ত ৫০টি দেশের মধ্যে ৩০টিই আফ্রিকার রাষ্ট্র।
আগে পরিচালিত ভিসা বন্ড-সংক্রান্ত পাইলট প্রকল্পে কনস্যুলার কর্মকর্তারা ৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড নির্ধারণ করার সুযোগ পেতেন।
তবে স্থায়ী নীতিমালায় সর্বনিম্ন ৫ হাজার ডলারের ক্যাটাগরি বাতিল করে সর্বোচ্চ বন্ডের পরিমাণ বাড়িয়ে ২০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।
স্টেট ডিপার্টমেন্ট বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, পাইলট প্রকল্পের অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, জামানত গ্রহণ ভিসাগ্রহীতাদের মার্কিন আইনি মেয়াদ মেনে চলার ক্ষেত্রে একটি অত্যন্ত কার্যকর উপায়।
যুক্তরাষ্ট্র সরকারের প্রশাসনিক কর্মকর্তাদের দাবি, ভিসার শর্ত ভঙ্গ করে নির্ধারিত মেয়াদের চেয়ে বেশি সময় যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার প্রবণতা কমাতেই এই কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন অভিবাসনবিষয়ক আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। তাঁদের মতে, বিপুল পরিমাণ অর্থ জামানত রাখার শর্ত কার্যকর হলে সাধারণ ও বৈধ ভ্রমণকারীরা চরম ভোগান্তিতে পড়বেন এবং অনেক যোগ্য আবেদনকারী যুক্তরাষ্ট্র ভ্রমণে নিরুৎসাহিত হবেন।
অধিকারকর্মীদের অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি মুক্ত বাকস্বাধীনতা ও আইনি সুরক্ষাকে বিঘ্নিত করছে। একই সঙ্গে এটি নির্দিষ্ট জাতিগত জনগোষ্ঠীকে নিশানা করার (রেসিয়াল প্রোফাইলিং) পথ তৈরি করতে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন।
তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের পদক্ষেপগুলোর সমর্থনে বলেছেন, দেশের জাতীয় নিরাপত্তা জোরদার করতে এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে এই কঠোর পদক্ষেপগুলো অপরিহার্য।
সমালোচকেরা অবশ্য বলছেন, অবৈধ অভিবাসনের পাশাপাশি বৈধ উপায়ে যুক্তরাষ্ট্রের প্রবেশের পথকেও কঠিন করে তুলছে বর্তমান প্রশাসন। এর অংশ হিসেবে বিভিন্ন ক্যাটাগরির ভিসায় উচ্চ ফি আরোপ করা এবং আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া কর্মকাণ্ড পর্যালোচনার (সোশ্যাল মিডিয়া ভেটিং) মতো নানা কঠোর নিয়ম যুক্ত করা হয়েছে।
তালিকাভুক্ত ৫০টি দেশ ও নিয়ম কার্যকরের সময়সূচি
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট যে ৫০টি দেশের নাগরিকদের জন্য এই ভিসা বন্ড প্রযোজ্য বলে চিহ্নিত করেছে, তার একটি পূর্ণাঙ্গ তালিকা নিচে দেওয়া হলো (বন্ধনীতে নিয়মটি কার্যকরের তারিখ):
আলজেরিয়া (২১ জানুয়ারি, ২০২৬)
অ্যাঙ্গোলা (২১ জানুয়ারি, ২০২৬)
অ্যান্টিগুয়া ও বারবুডা (২১ জানুয়ারি, ২০২৬)
বাংলাদেশ (২১ জানুয়ারি, ২০২৬)
বেনিন (২১ জানুয়ারি, ২০২৬)
ভুটান (১ জানুয়ারি, ২০২৬)
বতসোয়ানা (১ জানুয়ারি, ২০২৬)
বুরুন্ডি (২১ জানুয়ারি, ২০২৬)
কেপ ভার্দে (২১ জানুয়ারি, ২০২৬)
কম্বোডিয়া (২ এপ্রিল, ২০২৬)
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (১ জানুয়ারি, ২০২৬)
আইভরি কোস্ট (২১ জানুয়ারি, ২০২৬)
কিউবা (২১ জানুয়ারি, ২০২৬)
জিবুতি (২১ জানুয়ারি, ২০২৬)
ডোমিনিকা (২১ জানুয়ারি, ২০২৬)
ইথিওপিয়া (২ এপ্রিল, ২০২৬)
ফিজি (২১ জানুয়ারি, ২০২৬)
গ্যাবন (২১ জানুয়ারি, ২০২৬)
গাম্বিয়া (১১ অক্টোবর, ২০২৫)
জর্জিয়া (২ এপ্রিল, ২০২৬)
গ্রেনাডা (২ এপ্রিল, ২০২৬)
গিনি (১ জানুয়ারি, ২০২৬)
গিনি-বিসাউ (১ জানুয়ারি, ২০২৬)
কিরগিজ প্রজাতন্ত্র (২১ জানুয়ারি, ২০২৬)
লেসোথো (২ এপ্রিল, ২০২৬)
মালাউই (২০ আগস্ট, ২০২৫)
মৌরিতানিয়া (২৩ অক্টোবর, ২০২৫)
মরিশাস (২ এপ্রিল, ২০২৬)
মঙ্গোলিয়া (২ এপ্রিল, ২০২৬)
মোজাম্বিক (২ এপ্রিল, ২০২৬)
নামিবিয়া (১ জানুয়ারি, ২০২৬)
নেপাল (২১ জানুয়ারি, ২০২৬)
নিকারাগুয়া (২ এপ্রিল, ২০২৬)
নাইজেরিয়া (২১ জানুয়ারি, ২০২৬)
পাপুয়া নিউগিনি (২ এপ্রিল, ২০২৬)
সাও টোমে ও প্রিন্সিপে (২৩ অক্টোবর, ২০২৫)
সেনেগাল (২১ জানুয়ারি, ২০২৬)
সেশেলস (২ এপ্রিল, ২০২৬)
তাজিকিস্তান (২১ জানুয়ারি, ২০২৬)
তানজানিয়া (২৩ অক্টোবর, ২০২৫)
টোগো (২১ জানুয়ারি, ২০২৬)
টোঙ্গা (২১ জানুয়ারি, ২০২৬)
তিউনিসিয়া (২ এপ্রিল, ২০২৬)
তুর্কমেনিস্তান (১ জানুয়ারি, ২০২৬)
টুভালু (২১ জানুয়ারি, ২০২৬)
উগান্ডা (২১ জানুয়ারি, ২০২৬)
ভানুয়াতু (২১ জানুয়ারি, ২০২৬)
ভেনেজুয়েলা (২১ জানুয়ারি, ২০২৬)
জাম্বিয়া (২০ আগস্ট, ২০২৫)
জিম্বাবুয়ে (২১ জানুয়ারি, ২০২৬)

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে দেশটির বিমানবাহিনীর একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। তবে বিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগেই জরুরি প্যারাস্যুট নিয়ে পাইলট সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হন।
১০ ঘণ্টা আগে
বিভিন্ন দেশের ফুটবল কর্মকর্তা ও মহাদেশীয় সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের বিতর্কিত সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত পিছু হটেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
১০ ঘণ্টা আগে
স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় (Ceuta) অভিবাসীদের নজিরবিহীন ঢলের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার থেকে স্থল ও সমুদ্রপথে সীমান্ত পেরিয়ে সেউতায় প্রবেশ করা ৫০ হাজারের বেশি মানুষের অধিকাংশই শুক্রবার (৩১ জুলাই) স্বেচ্ছায় মরক্কোয় ফিরে যেতে শুরু করেছেন।
২০ ঘণ্টা আগে
ইংল্যান্ডের একজন গৃহপরিচারিকা এলিজাবেথ বার্টন। ষোড়শ শতকে নানা ভবিষ্যদ্বাণী করে সাধারণ মানুষের চোখে তিনি সাধ্বীর মর্যাদা পেয়েছিলেন। ওই সময়ের অনেক ধর্মীয় নেতাও তাঁর পরামর্শ নিতেন, এমনকি রাজা অষ্টম হেনরিও তাঁর সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছিলেন বলে জানা যায়...
২০ ঘণ্টা আগে