
আগামী চার দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলোচনার সম্ভাব্য ভেন্যু তুরস্কের ইস্তাম্বুল। গতকাল শনিবার, রাষ্ট্রীয় টিভি চ্যানেলে এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন খোদ পুতিন। জানান, ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় রাশিয়া প্রস্তুত। আর দেরি না করে যত দ্রুত সম্ভব আলোচনায় বসা উচিত।
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করতে চাই। এই সংঘাতের আসল কারণ কী—সেটি খুঁজে বের করে তা সমাধানে এগিয়ে যেতে চাই। দীর্ঘস্থায়ী শান্তি চাই আমরা। চলতি মাসের ১৫ তারিখের আগেই আলোচনায় বসতে চাই।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁসহ অন্য ইউরোপীয় নেতাদের রাশিয়া সফরের কয়েক ঘণ্টা পরই এল পুতিনের এমন ঘোষণা। রাশিয়াকে ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় নেতারা। অবশ্য তাৎক্ষণিকভাবে ক্রেমলিনের প্রতিক্রিয়া ইতিবাচক ছিল না। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘যুদ্ধবিরতির ব্যাপারে চিন্তা করবে মস্কো। তবে, চাপ প্রয়োগের চেষ্টা করলে কোনো লাভ হবে না।’
পেসকভের উদ্ধৃতি দিয়ে ইউরোপীয় নেতাদের বক্তব্যকে ‘আগ্রাসী’ অভিহিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। বলা হয়, তাঁদের এই বক্তব্য রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের কোনো চেষ্টার প্রতিফলন নয়।
আজ রোববার, পুতিন জানিয়েছেন, যুদ্ধবিরতির আলোচনা নিয়ে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে শিগগিরই বিস্তারিত আলোচনা করবেন তিনি। তবে, এ ইস্যুতে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি কিয়েভ।
শনিবার পুতিনের সঙ্গে আলোচনার পর ওই দিনই ইউক্রেনের প্রেসিডেন্টের আমন্ত্রণে কিয়েভ যান ইউরোপীয় নেতাদের ‘কোয়ালিশন অব উইলিং’ জোটের বেশ কয়েকজন সদস্য। রাশিয়ার বিজয় দিবস উদ্যাপনে মস্কোতে চীনের প্রেসিডেন্টসহ বেশ কয়েকটি মিত্র দেশের নেতাদের আমন্ত্রণ করেছিলেন পুতিন। এর জবাবে আন্তর্জাতিক সমর্থনের শক্তি প্রদর্শনে ইউরোপীয় নেতাদের কিয়েভে আমন্ত্রণ জানান জেলেনস্কি।
বৈঠক শেষে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও পোল্যান্ডের নেতারা। সেখানে তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, পুতিন যদি জল, স্থল ও আকাশপথে ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাজি না হন, তাহলে রাশিয়ার জ্বালানি ও ব্যাংক খাতে নতুন করে বিস্তৃত নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
তাঁরা জানান, এই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আলোচনা হয়েছে। পরে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, তাঁদের প্রস্তাবিত যুদ্ধবিরতি যে মানতে হবে সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে স্পষ্টভাবে জানানো হয়েছে।

গত বছর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এই কৌশলগত দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির পূর্ণাঙ্গ শর্তাবলি গোপন রাখা হলেও উভয় দেশই স্বীকার করেছে, যেকোনো এক পক্ষ আক্রান্ত হলে অপর পক্ষ তার প্রতিরক্ষায় এগিয়ে আসতে বাধ্য থাকবে।
১ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার এক বছর পর ২০১২ সালে রাজ্যে প্রথম ইমাম ভাতার ঘোষণা করেছিল। ওই প্রকল্পের আওতায় রাজ্যের নিবন্ধিত ইমামদের প্রতি মাসে ২ হাজার ৫০০ রুপি করে সম্মানী ভাতা দেওয়া শুরু হয়...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে থমকে যাওয়া শান্তি আলোচনা পুনরায় সচল করতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে নতুন ১৪ দফার প্রস্তাব পেশ করেছে ইরান। এদিকে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি নিশ্চিত করতে তেহরানে অবস্থানরত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তাঁর পূর্বনির্ধারিত দুই দিনের সফর আরও এক দিন...
২ ঘণ্টা আগে
আগামী মঙ্গলবার ও বুধবার (১৯ ও ২০ মে) রুশ প্রেসিডেন্ট পুতিনের বেইজিং সফরের কথা রয়েছে। এই সফরের প্রাক্কালে গতকাল রোববার (১৭ মে) চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে অপরকে ‘অভিনন্দন বার্তা’ পাঠিয়েছেন। সি চিনপিং তাঁর বার্তায় উল্লেখ করেন...
৩ ঘণ্টা আগে