
মার্কিন হামলার আশঙ্কায় তেহরানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের অনতিবিলম্বে ইরান ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে সার্বিয়া ও সুইডেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সামরিক হামলার হুমকি দেওয়ার পর এই জরুরি সতর্কতা জারি করল দেশ দুটি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাতে সার্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় সার্বিয়ার নাগরিকদের দেশটিতে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে যারা বর্তমানে ইরানে অবস্থান করছেন, তাঁদের যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে যখন ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছিল তখনো সার্বিয়া তাদের নাগরিকদের দেশটি ছাড়ার আহ্বান জানায়।
অন্যদিকে, পৃথক এক বার্তায় সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাঁর দেশের নাগরিকদের প্রতি ইরান ছাড়ার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ইরানে অবস্থানরত সুইডিশ নাগরিকদের প্রতি আমার অনুরোধ—দয়া করে দ্রুত এই দেশ ত্যাগ করুন।’
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে। সম্প্রতি এই বিবাদ নিরসনে একটি চুক্তির আশা করা হচ্ছিল। গতকাল শুক্রবারও ইরান জানিয়েছিল, তারা একটি সমঝোতার অপেক্ষায় রয়েছে। তবে পর্দার আড়ালে পরিস্থিতি ভিন্ন রূপ নিচ্ছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর চাপ বাড়াতে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর বিশাল এক বহর মোতায়েন করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যদি আলোচনা সফল না হয়, তবে তিনি ইরানের ওপর একটি ‘সীমিত সামরিক হামলা’ চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।

নিজেকে ‘ইতিহাসের সর্বোচ্চ করদাতা’ হিসেবে রসিকতা করে মাস্ক বলেন, তিনি ইতিমধ্যে ১০ বিলিয়ন ডলারেরও বেশি কর পরিশোধ করেছেন। এক্সে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, এক প্রশ্নের জবাবে তিনি কৌতুক করে বলছেন, ‘এককভাবে আমি ইতিহাসের সর্বোচ্চ করদাতা।’
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের এই সেনা প্রত্যাহারকে একটি ‘সতর্কতামূলক পদক্ষেপ’ হিসেবেই দেখা হচ্ছে। কারণ, ট্রাম্প প্রশাসন ইরানের ওপর যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে—এমন গুঞ্জনের মধ্যে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আক্রান্ত হলে তারা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানবে।
৩ ঘণ্টা আগে
ভারতে দানশীলতা বা পরোপকারের গল্প সাধারণত ওপরের তলা থেকে শুরু হয়। যেখানে থাকে করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) বাজেট, ধনকুবেরদের প্রতিশ্রুতি কিংবা বড় বড় সব ফাউন্ডেশন। কিন্তু অশোক ইউনিভার্সিটির সেন্টার ফর সোশ্যাল ইমপ্যাক্ট অ্যান্ড ফিলানথ্রপির (সিএসআইপি) ‘হাউ ইন্ডিয়া গিভস-২০২৫’ প্রতিবেদন...
৫ ঘণ্টা আগে
ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির সব পথ চিরতরে বন্ধ করার প্রতিশ্রুতি দেয়, তাহলে দেশটিকে সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তেহরান যদি ওয়াশিংটনের শর্ত না মানে, তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তাঁর ছেলে মোজতাবা খামেনিসহ...
৬ ঘণ্টা আগে