
যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের বিখ্যাত ‘স্পেস নিডল’-এর মাত্র এক ব্লক দূরে এক খাবারের উৎসবে বন্দুকধারীর গুলিতে অন্তত দুজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। এমনটাই জানিয়েছে পুলিশ। সিয়াটল সেন্টারে এই গুলিবর্ষণের ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার বা হেফাজতে নিতে পেরেছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সিয়াটল পুলিশ বিভাগ জানিয়েছে, ‘পুলিশ একটি গুলিবর্ষণের ঘটনা তদন্ত করছে। এতে অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন। সিয়াটল সেন্টারে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে আরও তথ্য পরে জানানো হবে। অনুগ্রহ করে সবাই ওই এলাকা এড়িয়ে চলুন।’
‘বাইট অব সিয়াটল’—উৎসব চলাকালে স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যা প্রায় ৬টার দিকে সিয়াটল সেন্টারে হঠাৎ গুলির শব্দ ভেসে আসে। স্থানীয় পত্রিকা সিয়াটল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হারবারভিউ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। যে সময়ে সিয়াটল সেন্টারে এই ঘটনা ঘটে, তখন সেখানে শত শত স্থানীয় বিক্রেতা আর সরাসরি গান-বাজনার আয়োজন নিয়ে বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ উৎসব চলছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ভিড়ে ঠাসা চত্বরে গুলির শব্দ শোনামাত্রই উপস্থিত লোকজনের মধ্যে চরম হুড়োহুড়ি আর বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা সিএনএনের সহযোগী গণমাধ্যম কেওএমওকে জানিয়েছেন, অনুষ্ঠানস্থলের ভেতর অন্তত ‘সাত থেকে আটটি গুলির’ শব্দ পাওয়া যায়। এর পরপরই সাধারণ মানুষ দিগ্বিদিক ছুটতে শুরু করেন।
অন্য এক প্রত্যক্ষদর্শী সিয়াটল টাইমসকে বলেন, মেলায় শুরু থেকেই মানুষের এত ভিড় ছিল যে খাবারের দোকানের সামনের দীর্ঘ সারি পেরিয়ে হাঁটাচলা করাই অসম্ভব হয়ে পড়েছিল। ২৫ বছর বয়সী এস্টান ওয়াকোনাবো নামের এক প্রত্যক্ষদর্শী জানান, গুলির শব্দ শোনামাত্র মানুষ একে অপরকে মাড়াতে শুরু করে। তিনি বলেন, ‘সেখানে তখন রীতিমতো তুলকালাম কাণ্ড শুরু হয়ে গিয়েছিল।’
ওয়াকোনাবো ওই সংবাদমাধ্যমকে আরও জানান, কিছু সময় পর তিনি ছবি তোলার জন্য আবার অকুস্থলে ফিরে আসেন। তখন তিনি মাটিতে কয়েকজন গুলিবিদ্ধ মানুষকে পড়ে থাকতে দেখেন, যাঁর মধ্যে একজনের দেহ হলুদ একটি চাদরে ঢাকা ছিল।
উৎসবের ওয়েবসাইট থেকে জানা যায়, ১৯৮২ সাল থেকে শুরু হওয়া এই বার্ষিক আয়োজনকে কেন্দ্র করে ‘খাবার, পানীয় আর সামাজিক সম্প্রীতির এই তিন দিনের উৎসবে’ প্রতিবছর প্রায় সাড়ে তিন লাখ মানুষের সমাগম ঘটে।

বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের প্রাথমিক কাঠামো ও ভিত্তিমূলক ব্যবস্থাপনা বাস্তবায়নের ধারাবাহিকতায় সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল–শেহরিকে জোটটির কমান্ডার হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে। সদ্য প্রতিষ্ঠিত এই সৌদি নেতৃত্বাধীন জোটের লক্ষ্য হলো লোহিত সাগর...
২৪ মিনিট আগে
আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) চলমান ইবোলা প্রাদুর্ভাবে নিশ্চিত আক্রান্তের সংখ্যা প্রথমবারের মতো ৪ হাজার ছাড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইবোলা মহামারি। একই সঙ্গে এটিকে এ পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব হিসেবে ...
৩১ মিনিট আগে
ভারতীয় সংবাদমাধ্যম ‘রিপাবলিক বাংলা’র অন্যতম পরিচিত ও বিতর্কিত টেলিভিশন সঞ্চালক ময়ূখ রঞ্জন ঘোষ চ্যানেলটি ত্যাগ করেছেন। বেশ কিছু দিন ধরে তাঁর পেশাগত ভবিষ্যৎ নিয়ে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পাশের ননথাবুরি প্রাদেশিক পুলিশের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল দেচ্রাফি কংদে এর আগে নিশ্চিত করেছিলেন, সন্দেহভাজন বন্দুকধারী আত্মহত্যা করেছে। এবং বন্দুকধারী ওই স্কুলেরই শিক্ষার্থী। ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলায় অবস্থিত অভিজাত ডেবসিরিন ননথাবুরি স্কুলে...
৩ ঘণ্টা আগে