
সুদানের গৃহযুদ্ধে শুধু নারীরাই নয়, সেনাদের ধর্ষণের শিকার হচ্ছেন ছেলে শিশুরাও। নবজাতকরাও তাঁদের বর্বরতা থেকে রেহাই পাচ্ছে না। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদনে উঠে এসেছে, সুদানের গৃহযুদ্ধে ধর্ষণের শিকারদের মধ্যে এক বছর বয়সী শিশুরাও আছে।
প্রতিবেদনে বলা হয়, নারী ও শিশুদের নির্বিচারে ধর্ষণকে যুদ্ধের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ২০২৪ সালে ২২১টি শিশু ধর্ষণের ঘটনা নথিবদ্ধ করেছে সংস্থাটি। তবে, প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। এসব ধর্ষণের ঘটনার মধ্যে ১৬ জন ভুক্তভোগীর বয়স পাঁচ বছরেরও কম। এদের মধ্যে চার জন আবার নবজাতক অর্থাৎ বয়স একবছরেরও কম।
ইউনিসেফের প্রতিবেদনে এসব অপরাধের জন্য দায়ী হিসেবে নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির নাম উল্লেখ না করা হলেও ধর্ষণকারীদের বেশিরভাগই যে আধাসামরিক বাহিনী র্যাপিড সার্পোট ফোর্সেসের (আরএসএফ) সদস্য তা নিশ্চিত করা হয়েছে।
জাতিসংঘ বলছে, বিরোধীদের দমন করে আরএসএফ সদস্যরা এলাকা দখল করে এগোনোর সময় বেসামরিকদের ভয় দেখাতে যৌন সহিংসতাকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। একটি পদ্ধতি হিসেবে এই অপরাধ সংঘটিত হওয়ার প্রমাণ পেয়েছে জাতিসংঘ। তবে, জাতিসংঘের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে আধাসামরিক বাহিনীটি।
সুদানের সামাজিক ব্যবস্থা রক্ষণশীল হওয়ায় এই বিষয়ে মুখ খুলতে চায়নি বেশিরভাগ ভুক্তভোগী ও তাদের পরিবার। তাছাড়া, মুখ খুললে সশস্ত্র সেনারা প্রতিশোধ নিতে আগ্রাসী হয়ে উঠতে পারে এমন আশঙ্কাও রয়েছে তাদের।
ইউনিসেফের প্রতিবেদনে এক প্রাপ্তবয়স্ক নারীর মুখে বর্বরতার বিবরণ তুলে ধরা হয়েছে। তার বর্ণনায় উঠে এসেছে সশস্ত্র সেনাদের হিংস্র আচরণের চিত্র। নামপ্রকাশে অনিচ্ছুক ওই নারী বলেন, ‘আমি ওদের বন্দিশালায় ১৯ দিন ছিলাম। প্রতিদিনই রাত ৯টার পর হাতে চাবুক নিয়ে আসত সেনাদের কেউ। আটকে রাখা মেয়েদের মধ্য থেকে একজনকে বেছে নিত। তারপর রাতভর চলতো ধর্ষণ। ওদের পাশবিক অত্যাচারে ছোট্ট মেয়েগুলো চিৎকার করে কাঁদতো। ভোর হওয়ার আগে মেয়েগুলো যখন ঘরে ফিরতো, তখন তারা প্রায় সংজ্ঞাহীন অবস্থায় থাকতো; কথা বলতো অসংলগ্নভাবে।’
২০১৫ সালের ১৫ এপ্রিল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফের মধ্যে সংঘাত শুরু হয়। ২০২৪ সালের ১৪ নভেম্বর পর্যন্ত পর্যন্ত শুধুমাত্র রাজধানী খার্তুমেই অন্তত ৬১ হাজার মানুষের প্রাণহানি হয়েছে।

দক্ষিণ এশিয়ার চার দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষ নিজেদের প্রতিবেশী দেশগুলোকে কীভাবে মূল্যায়ন করে, তা নিয়ে একটি জরিপ পরিচালনা করেছে বিখ্যাত গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার।
৯ ঘণ্টা আগে
সৌদি আরবের নেতৃত্বে গঠিত একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে আনুষ্ঠানিকভাবে ১৩টি দেশ যোগদান করেছে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এর মাধ্যমে জোটটির প্রাতিষ্ঠানিক ও কার্যক্রমগত আনুষ্ঠানিক সূচনা হলো...
১০ ঘণ্টা আগে
ভারতের সঙ্গে সীমান্তসংক্রান্ত বিরোধের আইনি ভিত্তি হিসেবে বিবেচিত ১৮১৬ সালের ঐতিহাসিক ‘সুগৌলি চুক্তি’র মূল দলিল নেপালের কাছে আছে কি না, তা নিশ্চিত করতে পারছে না দেশটির সরকার। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি সভায় বক্তব্য...
১০ ঘণ্টা আগে
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের একটি বিল আটকে দিয়েছেন ফ্রান্সের সর্বোচ্চ আদালত। শুক্রবার (১৪ আগস্ট) দেশটির সাংবিধানিক পরিষদ জানিয়েছে, প্রস্তাবিত আইনটি মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের ওপর অসামঞ্জস্যপূর্ণ হস্তক্ষেপ করতে পারে।
১০ ঘণ্টা আগে