
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
পুলিশের কাছে করা অভিযোগ অনুযায়ী, আজারবাইজানের রাজধানী বাকুর বাসিন্দা ওই তরুণী ব্যবসায়িক কাজে পাকিস্তানে গিয়েছিলেন। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) লাহোরের রাইউইন্ডের ডিফেন্স হাউজিং অথরিটি এলাকায় ঘটনাটি ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী জানান, দুই পাকিস্তানি নারী তাঁকে স্থানীয় একটি রেস্তোরাঁয় রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। পরে সেখানে তাঁদের সঙ্গে আরও তিন পুরুষ যোগ দেন। খাবার শেষে ওই তিন ব্যক্তি তাঁদের গাড়িতে করে সবাইকে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু তাঁরা ওই তরুণী ও দুই নারীকে একটি অজ্ঞাত ফ্ল্যাটে নিয়ে যান বলে অভিযোগ।
অভিযোগে বলা হয়েছে, ফ্ল্যাটে যাওয়ার পর ওই নারীকে মাদকজাতীয় কিছু খাওয়ানো হয়। এরপর তিন ব্যক্তি তাঁকে ধর্ষণ করেন। রাত প্রায় ২টা পর্যন্ত নির্যাতনের পর তাঁকে গাজি ইন্টারচেঞ্জের কাছে ফেলে রেখে যান অভিযুক্ত ব্যক্তিরা। এ সময় তাঁর মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিস নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি।
লাহোর পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ফয়সাল কামরান জানিয়েছেন, তিন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
অভিযোগকারী তরুণী জানান, রেস্তোরাঁয় তাঁকে নিয়ে যাওয়া দুই নারীর সঙ্গে ওই তিন ব্যক্তির বন্ধুত্ব রয়েছে এবং তিনি রেস্তোরাঁয় পৌঁছানোর আগেই তাঁরা সেখানে উপস্থিত ছিলেন। তাঁদের মুখ দেখে শনাক্ত করতে পারবেন বলেও পুলিশকে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, পুলিশ তিন সন্দেহভাজনের বিরুদ্ধে মামলা করেছে এবং তাঁদের নাম ‘অস্থায়ী জাতীয় শনাক্তকরণ তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে। এর ফলে ৩০ দিনের জন্য তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
এদিকে লাহোরে যৌন সহিংসতার ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। চলতি বছরের প্রথম আট মাসে শহরটিতে যৌন নিপীড়নের ১ হাজার ১৮০টি মামলা নথিভুক্ত হয়েছে।
এর আগে গত জুলাই মাসে একই এলাকায় নেদারল্যান্ডস ও ভেনেজুয়েলার দুই নারীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছিল। পুলিশ দুই ঘণ্টার মধ্যে তাঁদের উদ্ধার করে এবং পরে চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করে।
ওই দুই নারী পাকিস্তানে গিয়েছিলেন মামলার প্রধান আসামি হিসেবে অভিযুক্ত মুহাম্মদ রাজা দারের আমন্ত্রণে। তাঁদের অভিযোগ, ২৯ জুন দার ও তাঁর সহযোগীরা তাঁদের অপহরণ করেন, হুমকি দেন, অর্থ আদায়ের চেষ্টা করেন এবং যৌন নির্যাতন চালান।

যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৩৩ মিনিট আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার ভূখণ্ডে এখন উত্তর কোরিয়ার ৮ হাজারের বেশি সেনা রয়েছে। আরও ১০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি চলছে। রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের বিষয়ে ‘নতুন তথ্যের’ বরাত দিয়ে জেলেনস্কি...
৬ ঘণ্টা আগে
মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণাধীন এলাকায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার বাংলাদেশ-সংলগ্ন দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের উত্তরে একটি বাজারের কাছে এই হামলা চালানো হয়।
৬ ঘণ্টা আগে