
পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকারিভাবে দেশের প্রধান গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিককে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) নিয়োগ দেওয়া হয়েছে। আইএসআইয়ের প্রধান দেশটির দশম এনএসএ হলেন।
গত মঙ্গলবার মন্ত্রিসভা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেনারেল মালিক আইএসআইয়ের মহাপরিচালক হিসেবে তাঁর বর্তমান পদও বহাল রাখবেন। তিনি সেপ্টেম্বর ২০২৪ থেকে এই পদে আছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।’
তাঁর এই নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো একজন কর্মরত আইএসআইয়ের প্রধান একই সঙ্গে এনএসএ হিসেবে দায়িত্ব পালন করবেন। সাম্প্রতিক পেহেলগাম হামলার পর ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই নিয়োগ এল।
উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকার অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এনএসএর পদটি শূন্য ছিল। সে সময় মঈদ ইউসুফ এনএসএ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এনএসএ একজন ফেডারেল মন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন এবং জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ও কৌশলগত বিষয়ে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেন। এই উপদেষ্টা ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সচিবালয়ে অবস্থিত জাতীয় নিরাপত্তা বিভাগেরও প্রধান।

ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘সংসদ চলো’ কর্মসূচিতে পুলিশের মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে দায়ের করা মামলার শুনানি শেষে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। আজ বুধবার হাইকোর্ট কেন্দ্র সরকার এবং দিল্লি পুলিশকে নোটিশ জারি করে ঘটনার সিসিটিভি ফুটেজ, ভিডিওগ্রাফি এবং অন্যান্য প্রাসঙ্গিক রে
৪ ঘণ্টা আগে
ইরান-নিয়ন্ত্রিত হরমুজ প্রণালিতে কোনো জাহাজে হামলা চালানো হলে দেশটির একটি সেতু বা বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।
৪ ঘণ্টা আগে
সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক চুল্লির জন্য নিজস্ব জ্বালানি সমৃদ্ধ করার সুযোগ রেখে একটি পারমাণবিক চুক্তিতে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই মার্কিন কর্মকর্তা ও বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে বাংলাদেশ সময় বুধবার (২২ জুলাই) বুধবার রাতে এই তথ্য জানিয়েছে মার্কিন...
৫ ঘণ্টা আগে
ইউক্রেনের পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রে একটি ছোট্ট মাটির গর্তই হয়ে উঠেছিল সার্হি ক্রিনিতস্কির ঘর, আশ্রয় এবং কখনো কখনো সমাধির মতো এক ভয়ংকর বাস্তবতা। প্রায় এক বছর ধরে সেই সংকীর্ণ বাংকারে লুকিয়ে জীবন কাটিয়েছেন ৪২ বছর বয়সী এই ইউক্রেনীয় পদাতিক সেনা।
৬ ঘণ্টা আগে