
নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর এখনো জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল শনিবার দিবাগত রাতে নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসের ভবনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নরওয়ের পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এতে কেউ আহত হয়নি।
এই বিস্ফোরণের ঘটনা এমন এক সময় ঘটল, যখন বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারণ, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের বিরুদ্ধে ব্যাপক বোমা হামলার অভিযান পরিচালনা করছে। প্রতিক্রিয়ায় ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হয়েছে এমন কয়েকটি উপসাগরীয় দেশের মার্কিন কূটনৈতিক স্থাপনা, যেখানে মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এর মধ্যে কুয়েত, সৌদি আরব ও আরব আমিরাতের মার্কিন স্থাপনাগুলোও রয়েছে।
অসলো পুলিশের মুখপাত্র মিকায়েল ডেলেমিয়ার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে-কে বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি যে একটি বিস্ফোরণ আমেরিকান দূতাবাসে আঘাত হেনেছে।’ তিনি আরও জানান, বিস্ফোরণটি দূতাবাস কম্পাউন্ডের কনস্যুলার অংশের প্রবেশপথে ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে পশ্চিম অসলোতে দূতাবাস কম্পাউন্ডের কাছে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ১৮ বছর বয়সী স্কুলশিক্ষার্থী সেবাস্তিয়ান টোয়েরস্টাড ঘটনার সময় গাড়ি চালিয়ে দূতাবাসের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘রাস্তার ওপর খুব ঘন ধোঁয়ার স্তর ছিল।’ তিনি আরও বলেন, ‘প্রবেশপথেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।’
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের খুঁজে বের করতে অভিযান চলছে। একই সঙ্গে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ঘটনাস্থলের আশপাশে আর কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। অন্য এক বিবৃতিতে অসলো পুলিশ ডিস্ট্রিক্ট জানিয়েছে, ‘পুলিশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে এবং এখন পর্যন্ত কোনো আহতের খবর পাওয়া যায়নি।’

নেপালের পার্লামেন্টে সদ্য নির্বাচিত প্রতিনিধি পরিষদে এবার বড় ধরনের প্রজন্মগত পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। সর্বশেষ সংসদীয় নির্বাচনের ফলাফলে তরুণ আইনপ্রণেতাদের শক্তিশালী উপস্থিতি সামনে এসেছে। গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত প্রকাশিত ১৫৯টি নির্বাচনী এলাকার ফলাফলে দেখা গেছে, ৪০ বছরের নিচে বয়সী ৫৯ জন...
৩ মিনিট আগে
মুজতবা খামেনি কখনো কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি কিংবা জনমতের মুখোমুখি হননি। তবে কয়েক দশক ধরে তিনি সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ মহলে একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে তাঁর গভীর সম্পর্ক ৫৬ বছর বয়সী মুজতবা খামেনি...
৬ ঘণ্টা আগে
মার্কিন বিচার বিভাগের নথিতে এবার প্রকাশ পেয়েছে, কুখ্যাত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধী জেফরি এপস্টেইনের মৃত্যুর আগে তাঁকে শেষবার জীবিত দেখেছিলেন যে কারারক্ষী, তিনি মৃত্যুর আগের এক বছরে ব্যাংক হিসাবে একাধিক সন্দেহজনক নগদ অর্থ জমা করেছিলেন।
১১ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে পেন্টাগনের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাবে বাধা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা। ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের লক্ষ্য বা স্থায়িত্ব সম্পর্কে কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে ব্যর্থ হয়েছে—এমন অভিযোগ তুলে তাঁরা এই কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।
১২ ঘণ্টা আগে