রোববার দিনব্যাপি তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় রাত ৮টায় এ ভোটগ্রহণ শেষ হয়। এই মুহূর্তে কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা চলছে। গণনার প্রাথমিক অবস্থায় একটি বুথ ফেরত জরিপে দেখা গেছে এরদোয়ান এগিয়ে আছেন।
বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় এ খবর দিয়েছে আল-জাজিরা।
জরিপে দেখা গেছে, এখন পর্যন্ত যতগুলো ভোট গণনা হয়েছে তার মধ্যে ৫২.০৬ শতাংশ পেয়েছেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোয়ান। অন্যদিকে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিকদারুগ্লু পেয়েছেন ৪১.০৬ শতাংশ ভোট। এ হিসেবে পরিষ্কার ব্যবধানেই এরদোয়ান এগিয়ে আছেন। যদিও জরিপ সংস্থাগুলো জানিয়েছিল, এবারের নির্বাচনে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন তিনি।
এরদোয়ান এগিয়ে থাকলেও ভোট গণনার মাঝামাঝি পর্যায় এটি।
জানা গেছে, অফিসিয়ালি ঘোষণার আগে ভোট গণনার ফলাফল প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছিল তুরস্কের নির্বাচন বোর্ড। পরে অবশ্য এই নিষধাজ্ঞা তুলে নেওয়া হয়।
রোববার সন্ধ্যায় আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, তুরস্কের নির্বাচনে এবার ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ইসতানবুল থেকে সংস্থাটির প্রতিবেদক আমের ল্যাফি জানান, আর কিছুক্ষণের মধ্যেই ভোট শেষ হয়ে যাবে। তবু কেন্দ্রগুলোতে ভোটারদের উপচেপড়া ভিড়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, নির্বাচনে বিকেল সাড়ে ৪টা নাগাদ ৮৫ দশমিক ১৪ শতাংশ ভোট পড়েছে।
আজকের ভোটে ফলাফলে কোনো প্রার্থী যদি ৫০ শতাংশের বেশি ভোট পেতে ব্যর্থ হন, তাহলে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দুই প্রতিদ্বন্দ্বীকে নিয়ে আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সে ক্ষেত্রে ২৮ মে দ্বিতীয় দফার নির্বাচন হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় এক ঘণ্টার ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানে চলমান যুদ্ধ ‘প্রায় শেষ করে এনেছি।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের ফলে ইরান এখন কার্যত ‘কোনো নৌবাহিনী নেই...
৩ মিনিট আগে
ইসরায়েলের যুদ্ধপন্থী মনোভাব বিরোধী আন্দোলনের সদস্যা ইতামার গ্রিনবার্গ। তাঁর কাছে যখন জানতে চাওয়া হয় যে, এই অবস্থানের জন্য তাঁর ভয় পাওয়া উচিত কি না? তখন ১৯ বছর বয়সী এই ইসরায়েলি তরুণ, জানান এই অবস্থানের জন্য কীভাবে রাস্তায় তার গায়ে থুতু নিক্ষেপ...
২০ মিনিট আগে
ইরানের কৌশলগত পররাষ্ট্র সম্পর্ক পরিষদের প্রধান বলেছেন, যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে তারা কূটনীতির ভাষা বোঝে না এবং তেহরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রকে চমকিত করে দেওয়ার মতো বা অভিভূত করে দেওয়ার মতো সক্ষমতা ইরানের ভান্ডারে আছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে রিপাবলিকান আইনপ্রণেতাদের বলেছেন, ইরানে চলমান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হতে পারে। এ সময় তিনি এই সামরিক অভিযানের পক্ষ সমর্থন করেন এবং এই সংঘাতের বিষয়ে ওয়াশিংটনের লক্ষ্যগুলো তুলে ধরেছেন।
২ ঘণ্টা আগে