
মুম্বাইয়ের মুলুন্ডে আজ শনিবার দুপুরে মেট্রোরেলের একটি পিলারের ভারী একাংশ খসে পড়ে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে। চলন্ত একটি অটোরিকশা ও গাড়ির ওপর কংক্রিটের সেই স্তূপ আছড়ে পড়লে অন্তত দুজন গুরুতর আহত হন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অটোরিকশাটি একেবারে দুমড়েমুচড়ে গিয়েছিল। ভেতর থেকে রক্তাক্ত মানুষকে উদ্ধারে স্থানীয়রা ঝাঁপিয়ে পড়েন। মুম্বাই মেট্রো নিয়ন্ত্রক সংস্থা এমএমআরডিএ জানিয়েছে, বর্তমানে বোম্বে মেট্রোপলিটন করপোরেশন–বিএমসি ও দুর্যোগ মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, মুলুন্ডে (পশ্চিম) আজ মেট্রোরেলের একটি পিলারের অংশ খসে নিচের রাস্তায় পড়ে অন্তত দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। স্থানীয় সময় বেলা সাড়ে বারোটার দিকে সিমেন্টের স্তূপ একটি অটোরিকশা ও একটি কারের ওপর আছড়ে পড়ে।
ঘটনাস্থলের দৃশ্যে দেখা যায়, দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা থেকে এক ব্যক্তি বেরোনোর চেষ্টা করছেন আর একদল মানুষ তাকে সাহায্য করতে এগিয়ে এসেছেন। তিন চাকার সেই অটোরিকশাটির পাশেই থাকা একটি কমলা রঙের কারের সামনের অংশ কংক্রিটের আঘাতে পুরোপুরি চ্যাপ্টা হয়ে গেছে। কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, অটোরিকশায় যাত্রী ছিলেন। তাদের মধ্যে দুজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
এমএমআরডিএ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ দুপুর সোয়া বারোটা নাগাদ মুলুন্ড ফায়ার স্টেশনের কাছে মেট্রো লাইনের নির্মাণাধীন ১৯ নম্বর পিলারের একটি প্যারাপেট অংশ ওপর থেকে একটি চলন্ত অটোরিকশার ওপর খসে পড়ে।’ এতে আহত দুজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, মেট্রো প্রকল্পের কর্মীরা বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন। তারা বিএমসি ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে উদ্ধারকাজ চালাচ্ছেন এবং জায়গাটি সুরক্ষিত করার চেষ্টা করছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রকে ‘ইউরোপের সন্তান’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, দুই মহাদেশের একসঙ্গে থাকা উচিত। তবে আবেগপূর্ণ ভাষায় তিনি এক কঠোর শর্ত হাজির করে নতুন অংশীদারিত্বের প্রস্তাব দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৩ মিনিট আগে
কিছুদিন আগে আমার কর্মস্থলে এক সহকর্মী বললেন, ‘তোমার জেনে ভালো লাগবে যে আমি প্রবাসী ভোটটা দিয়ে দিয়েছি।’ ২০২৪ সালে ছাত্র নেতৃত্বাধীন গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো। ওই আন্দোলনে শত শত শিক্ষার্থী নিহত হয়েছিল। সাম্প্রতিক আলাপ থেকে জানলাম, আমার
২৬ মিনিট আগে
মার্কিন আদালতে শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২৩ সালে একজন ভাড়াটে খুনি (হিটম্যান) নিয়োগের মাধ্যমে তিনি এই হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টা করেছিলেন।
৪১ মিনিট আগে
কুখ্যাত যৌন অপরাধী ও দণ্ডিত মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টেইনের মৃত্যুর কারণ নতুন করে তদন্ত করা উচিত বলে মন্তব্য করেছেন তাঁর ময়নাতদন্তের সময় উপস্থিত থাকা চিকিৎসক ডা. মাইকেল ব্যাডেন। তিনি দাবি করেন, এপস্টেইনের মৃত্যু গলায় ফাঁস দিয়ে নয়, শ্বাসরোধের কারণে হয়েছে।
১ ঘণ্টা আগে