
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের চলমান যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে কোরীয় উপদ্বীপে উত্তেজনা তুঙ্গে। এর মধ্যেই আজ শনিবার জাপান সাগরের দিকে প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার (১৪ মার্চ) বেলা ১টা ২০ মিনিটের দিকে উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছুড়তে দেখা যায়।
এগুলো পূর্ব সাগরের (জাপান সাগর) দিকে ধাবিত হয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে।
গত সোমবার থেকে সিউল ও ওয়াশিংটন তাদের বার্ষিক বসন্তকালীন মহড়া ‘ফ্রিডম শিল্ড’ শুরু করেছে। ১৯ মার্চ পর্যন্ত চলতে থাকা এই মহড়ায় প্রায় ১৮ হাজার দক্ষিণ কোরীয় সেনা অংশ নিচ্ছে।
পিয়ংইয়ং বরাবরই এই ধরনের মহড়াকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখে আসছে। কিম জং-উনের বোন কিম ইয়ো-জং গত সপ্তাহেই সতর্ক করেছিলেন, এই মহড়া ‘অকল্পনীয় ভয়াবহ পরিণতি’ ডেকে আনতে পারে।
মজার বিষয় হলো, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনা এমন সময় ঘটল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে আবারও বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী এপ্রিলে ট্রাম্পের বেইজিং সফরের সময় এই শীর্ষ সম্মেলন হতে পারে।
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি কিমের সঙ্গে আলোচনার জন্য ‘শতভাগ প্রস্তুত’।
এত দিন আলোচনার টেবিলে বসার প্রস্তাব এড়িয়ে গেলেও সম্প্রতি কিম জং-উন কিছুটা ভিন্ন সুর দিয়েছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার পারমাণবিক অবস্থান মেনে নেয়, তবেই দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে। তবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের সব পথ কার্যত বন্ধ করে দিয়েছেন তিনি। সিউলকে ‘প্রধান শত্রু রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করে কিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দক্ষিণ কোরিয়াকে তিনি আর একই জাতির অংশ মনে করেন না।
পিয়ংইয়ংয়ের এই আক্রমণাত্মক অবস্থান এবং একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আবারও চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আলবেনিয়ার রাজধানী তিরানা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সরকারি ভবনে আগুনের ঘটনাও ঘটেছে। দুর্নীতি, শিক্ষার নিম্নমান ও ক্রমবর্ধমান ব্যয় এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত একটি ব
২ মিনিট আগে
অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরার একটি সাম্প্রতিক বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। ৬ অক্টোবর বাংলাদেশের বামপন্থী দল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন হয়। সেই সম্মেলনের পর শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিওবার্তা দিয়েছেন নেহা। ভিডিওবার্তায়
১ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি রাশিয়ার তেল শোধনাগারগুলোতে আবারও হামলা চালানোর ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের উদ্যোগের পরও রাশিয়া ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা অব্যাহত রাখায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত মানুষদের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলেকজান্দ্রোস পাপোরাকিস নামের ওই তরুণ শিকাগো এলাকার একটি টাকো বেল রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন।
২ ঘণ্টা আগে