
প্রভাবশালী ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের ২০২৪ সালের ‘বর্ষসেরা দেশ’ তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ। এ অর্জনকে শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরাচারী শাসন উচ্ছেদের প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে বর্ণনা করেছে ম্যাগাজিনটি।
গতকাল বৃহস্পতিবার ম্যাগাজিনটি তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘আমাদের এবারের বর্ষসেরা দেশ বাংলাদেশ। যারা একজন স্বৈরশাসককে উৎখাত করেছে।’
দ্য ইকোনমিস্ট তাদের প্রতিবেদনে জানায়, বাংলাদেশে গত আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়।
প্রতিবেদনে বলা হয়, দেশটির স্বাধীনতার নায়কের কন্যা শেখ হাসিনা। একসময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন তিনি। পরবর্তীকে কীভাবে তিনি দমনমূলক হয়ে উঠেন, নির্বাচনে কারচুপি করেন, বিরোধীদের কারাগারে পাঠান এবং বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেন সেসব বিষয় উঠে এসেছে প্রতিবেদনে।
দ্য ইকোনমিস্ট বলছে, তাঁর শাসনকালে বিপুল অর্থ আত্মসাৎ হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের সময় প্রতিশোধমূলক সহিংসতার ইতিহাস রয়েছে। তবুও দেশটিতে আশাব্যঞ্জক পরিবর্তন হচ্ছে। দেশটিতে বর্তমানে একটি অস্থায়ী সরকার রয়েছে, যার নেতৃত্বে আছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুস। শিক্ষার্থী, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থনে গঠিত এই সরকার দেশটির শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে।
দ্য ইকোনমিস্ট পরামর্শ দিয়েছে, ২০২৫ সালে বাংলাদেশকে ভারতের সঙ্গে সম্পর্ক মেরামত করতে হবে এবং নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করতে হবে। এর আগে নিশ্চিত করতে হবে, বিচারব্যবস্থা নিরপেক্ষ এবং বিরোধীরা সংগঠিত হওয়ার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছে।
বর্ষসেরা দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সিরিয়া। গত ৮ ডিসেম্বর দেশটিতে দীর্ঘকাল শাসন ক্ষমতায় থাকা বাশার আল-আসাদকে উচ্ছেদ করে অর্ধশতকের বংশানুক্রমিক একনায়কতন্ত্রের অবসান ঘটানো হয়েছে।
এ তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে—আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড।
দ্য ইকোনমিস্ট জানায়, অর্থ, সুখ বা নৈতিকতার মানদণ্ডে বর্ষসেরা দেশ নয়, গত ১২ মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে, সেই বিচারে প্রস্তুত করা হয়েছে বর্ষসেরা দেশের এই তালিকা।

লাল জার্সি পরা খেলোয়াড়েরা আনন্দে লাফাচ্ছেন। সতীর্থদের গায়ে ছিটিয়ে দিচ্ছেন শ্যাম্পেন। চারপাশে উড়ছে ছোট ছোট রঙিন কাগজের টুকরো ও রঙিন ফিতা। মোবাইল ফোন হাতে উল্লাসে মেতে উঠেছেন দর্শকেরা। দৃশ্যটি দেখে মনে হতে পারে, সদ্যই বিশ্বকাপ জিতেছে কোনো ফুটবল দল।
৮ ঘণ্টা আগে
ফ্রান্সের ফুটবল তারকা ২৪ বছর বয়সী মাইকেল ওলিসের বিরুদ্ধে তাঁর সাবেক প্রেমিকা ও সন্তানের মা ৩৪ বছর বয়সী ফাতিমা জাউনব্রেচার গুরুতর অভিযোগ তুলেছেন। আলিয়াহ নুর নামে তাঁদের ২০ মাস বয়সী এক গোপন কন্যাও রয়েছে।
১০ ঘণ্টা আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন বিরোধী কংগ্রেসের শীর্ষ নেতারা। মঙ্গলবার (২১ জুলাই) কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা রাজধানী নয়াদিল্লিতে প্রধান
১১ ঘণ্টা আগে
জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর এর জন্য ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্দর সিরস্কিকে দায়ী করছেন অনেকে। এই অবস্থায় সিরস্কির ভবিষ্যৎ নিয়ে দেশটিতে রাজনৈতিক ও সামরিক অস্থিরতা ক্রমেই বাড়ছে।
১২ ঘণ্টা আগে