
ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিতে নাটকীয় স্পিডবোট অভিযানে হুতি বিদ্রোহীদের জন্য অস্ত্র তৈরির সরঞ্জাম বহনকারী একটি নৌকা জব্দ করেছে দেশটির সরকারপন্থী বাহিনী। অভিযানে নৌকার ক্রুদের আটক করা হয়েছে এবং জব্দ করা সরঞ্জামগুলোর বিষয়ে তদন্ত চলছে।
সরকারপন্থী জায়ান্টস ব্রিগেডস জানিয়েছে, গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে পরিচালিত অভিযানে নৌকাটি আটক করা হয়। বাহিনীর দাবি, এটি ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট একটি চোরাচালান চক্রের অংশ। প্রাথমিক তদন্তে দেখা গেছে, জব্দ করা চালানে সামরিক সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ ছিল, যা ড্রোন ও ক্ষেপণাস্ত্র নির্মাণে কাজে লাগতে পারে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একাধিক স্পিডবোট একটি মালবাহী নৌকাকে ঘিরে ফেলে। পরে সশস্ত্র সদস্যরা নৌকাটিতে উঠে তল্লাশি চালিয়ে বাক্স খুলে ধাতব যন্ত্রাংশ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন।
জায়ান্টস ব্রিগেডস বলেছে, ইয়েমেনের উপকূল সুরক্ষিত রাখা, অস্ত্র চোরাচালান প্রতিরোধ ও ইরান থেকে হুতিদের কাছে সমুদ্রপথে সরবরাহ বন্ধ করতেই এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে। তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হুতি গোষ্ঠী।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ইয়েমেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ পাচারের চেষ্টা বেড়েছে। এ কারণে লোহিতসাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী বাব আল-মান্দেব প্রণালি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে হুতিদের হামলার ঝুঁকিও দীর্ঘদিন ধরে বিদ্যমান রয়েছে।
এরই মধ্যে হুতিরা চলতি সপ্তাহে গৃহযুদ্ধের ‘উত্তেজনা প্রশমন’ পর্বের সমাপ্তি ঘোষণা করেছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলার পর তারা সৌদি আরবকে দায়ী করে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়েছে। ইয়েমেন সরকার বলছে, ইরানের একটি বিমান অবতরণ ঠেকাতেই রানওয়েতে হামলা চালানো হয়েছিল। সাম্প্রতিক এসব সংঘাত দেশটির ইতিমধ্যে ধীরগতির শান্তিপ্রক্রিয়াকে আরও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র ক্রেতা হিসেবে পরিচিত উপসাগরীয় ধনী রাজতান্ত্রিক দেশগুলো। তেল-সমৃদ্ধ এই রাষ্ট্রগুলো বিশ্বের মোট অস্ত্র আমদানির প্রায় এক-পঞ্চমাংশের জন্য দায়ী। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ থেকে শুরু করে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম—সবই তারা মূলত পশ্চিমা দেশগুলোর কাছ থেকে...
৩৩ মিনিট আগে
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সিদ্ধান্ত দেশজুড়ে বিরল জনবিক্ষোভের জন্ম দিয়েছে। মাত্র ছয় মাস আগে নিয়োগ পাওয়া জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে হঠাৎ পদচ্যুত করায় রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি এবং সংবাদমাধ্যমের কাজের উদ্দেশে যাওয়া বিদেশিদের ভিসার মেয়াদ সীমিত করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন ভিসা নীতিমালার ঘোষণা দেয়।
১ ঘণ্টা আগে
ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে থাকা বই, গবেষণাপত্র ও একাডেমিক প্রকাশনা পর্যালোচনার সরকারি নির্দেশকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের অভিযোগ, এটি একাডেমিক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ এবং কাশ্মীরের ইতিহাসকে নতুনভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা।
৩ ঘণ্টা আগে