
আসামের রাজনীতি ও প্রশাসনে ফের এক নতুন বিতর্কের সূচনা হয়েছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অজুহাতে, আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে আর কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে (১৮ বছরের বেশি) নতুন আধার কার্ড (জাতীয় পরিচয়পত্র) দেওয়া হবে না বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, এই সিদ্ধান্ত মন্ত্রিসভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।
আসামের বিজেপি সরকারের যুক্তি হলো, জনসংখ্যার তুলনায় আধারের কভারেজ ইতিমধ্যেই ১০৩ শতাংশে পৌঁছে গেছে। অর্থাৎ, যত মানুষ থাকার কথা, তার চেয়েও বেশি আধার কার্ড বিদ্যমান। মুখ্যমন্ত্রীর দাবি, এর কারণ হলো বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বিভিন্ন উপায়ে আধার সংগ্রহ করেছে। সেই পথ বন্ধ করতেই এই কড়াকড়ি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা প্রতিদিনই সীমান্তে বাংলাদেশি আটক করছি। তবুও তাঁরা নানা কৌশলে আধার নিয়ে নাগরিক পরিচয় পেতে চাইছেন। এবার সেই রাস্তা চিরতরে বন্ধ করে দেওয়া হবে।’
এই নিয়ম সব সম্প্রদায়ের জন্য সমানভাবে প্রযোজ্য হবে না। তফসিলি জাতি, জনজাতি এবং চা-বাগান এলাকার গোষ্ঠীর জন্য সরকার এক বছরের বিশেষ ছাড় রেখেছে। কারণ তাদের আধার কভারেজ এখনো পূর্ণ হয়নি। অন্যদিকে, যেসব প্রাপ্তবয়স্ক এখনো আধার পাননি, তাদের জন্য সেপ্টেম্বর মাসে এককালীন আবেদন করার সুযোগ রাখা হয়েছে।
এরপর থেকে কেবলমাত্র ‘বিশেষ পরিস্থিতিতে’ আধার দেওয়া হবে। সেই প্রক্রিয়া সহজ হবে না—প্রথমে বিশেষ শাখা ও ফরেনার্স ট্রাইব্যুনালের রিপোর্ট জেলা প্রশাসকের কাছে পৌঁছতে হবে, তারপর ডেপুটি কমিশনার অনুমোদন দিলে তবেই আধার কার্ড হাতে পাওয়া সম্ভব।
এই সিদ্ধান্তকে কেউ কেউ স্বাগত জানাচ্ছেন, আবার কেউ কেউ শঙ্কিত। স্বাগতকারীরা মনে করছেন, এতে বাংলাদেশি অভিবাসীদের নাগরিক অধিকার ভোগের রাস্তা বন্ধ হবে। অন্যদিকে বিরোধীরা বলছেন, প্রকৃত ভারতীয় নাগরিকও হয়তো প্রশাসনিক জটিলতার কারণে সমস্যায় পড়বেন।
তবে সরকারের বক্তব্য স্পষ্ট—আধার আর শুধু কল্যাণমূলক প্রকল্পে যুক্ত হওয়ার নথি নয়, এটি এখন নাগরিকত্ব ও নিরাপত্তার সঙ্গেও সরাসরি যুক্ত। আর সেই নিরাপত্তা রক্ষার জন্যই এই পদক্ষেপ।

সম্প্রতি পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে একটি প্রচারণামূলক ভিডিও (প্রোমো) প্রকাশ করেছে। কিন্তু ভিডিওটি প্রকাশের পরপরই তা নিয়ে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। রাজ্যের সৌন্দর্য ও সংস্কৃতি তুলে ধরার বদলে ৮০ সেকেন্ডের ভিডিওটিতে স্থান পেয়েছে ফ্রান্সের আইফেল টাওয়ার...
৬ ঘণ্টা আগে
বড় পরিসরে মাদক পাচার ও উৎপাদনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিসরের টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফা এবং আরও ১১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ৩৯ বছর বয়সী সারাহ মিসরে অপরাধ ও নিরাপত্তাবিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘মিশন ইমপসিবল’ উপস্থাপনার জন্য পরিচিত।
৭ ঘণ্টা আগে
হিমালয় কন্যা নেপালের বিদ্যুৎ খাতের প্রায় ১০০ শতাংশই আসে জলবিদ্যুৎ (হাইড্রো পাওয়ার) থেকে। দেশের চাহিদা মিটিয়ে অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ প্রতিবেশী ভারত ও বাংলাদেশে রপ্তানি করে প্রতি বছর অন্তত ২০০ মিলিয়ন ডলার আয় করে কাঠমান্ডু। তবে যে হিমবাহ ও পাহাড়ি নদীগুলোকে কেন্দ্র করে নেপাল এই অর্থনৈতিক
৭ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার পর মৃত ভেবে পরিবারের সদস্যরা যখন শোকের আনুষ্ঠানিকতা শুরু করেছেন, তখনই ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে এক নারীকে। নিখোঁজ হওয়ার ১০ দিন পর তাঁকে উদ্ধার করা হয়।
৭ ঘণ্টা আগে